শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গরুর কাছাকাছি থাকলে যক্ষার মতো রোগও সেরে যায়’

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত দাবি করেছেন, গরুই একমাত্র প্রাণী যে অক্সিজেন গ্রহণ করার পাশাপাশি বাতাসে অক্সিজেন ত্যাগও করে। খবর এনডিটিভির বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ঘটনাস্থল দেরাদুন। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই অনুষ্ঠানে গরুর দুধ এবং গোমূত্রে থাকা ওষধি গুণাগুণ নিয়ে কথা বলছিলেন তিনি।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, তিনি বলছেন গরু নাকি অক্সিজেন গ্রহণের পাশাপাশি বাতাসে অক্সিজেনের যোগানও দেয়। এছাড়াও তিনি জোর দাবি জানান, গরুর কাছাকাছি থাকলে যক্ষার মতো রোগও সেরে যায়।

সম্প্রতি নৈতিতালের সাংসদ অজয় ভাটও একটি বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন গড়ুর গঙ্গার জল পান করলে নাকি গর্ভবতী মায়েরা সিজারিয়ান ডেলিভারি এড়াতে পারেন এমনকী গর্ভাবস্থায় কোনও জটিলতা দেখা দিলে তাও নিরাময় করতে পারে গঙ্গার জল।

তবে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পক্ষে মুখ্যমন্ত্রীর দফতরের এক কর্মকর্তা দাবি করেন, উত্তরাখণ্ডের মানুষরা যে যে ধ্যানধারণায় বিশ্বাসী তিনি কেবলমাত্র সেই তথ্যই তুলে ধরেছেন। তার আরও দাবি পাহাড়ে বসবাসকারী মানুষের ধারণা তাদের প্রাণ রক্ষার জন্য গরুর ভুমিকা অনেকটাই। কারণ গরুই তাঁদের অক্সিজেন সরবরাহ করে থাকে।