সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ৩১৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

news-image

কুসল পেরেরা ও মেন্ডিসের ব্যাটিংয়ের উপর ভর করে বাংলাদেশকে বড় টার্গেট ছুড়ে দিল শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান করে লঙ্কানরা। ফলে টাইগারদের জিততে হলে করতে হবে ৩১৫ রান।এর আগে এর আগে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা ৩টায় খেলা শুরু হয়।

শুরুতেই দলীয় ১০ রানের মাথায় আভিশকা ফার্নান্দোকে হারিয়ে বসে শ্রীলঙ্কা। তবে শুরুর সেই বিপর্যয় সহজেই কাটিয়ে উঠে লঙ্কানরা। প্রথম উইকেট পতনের পর শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্ন ও কুসল পেরেরা গড়ে তোলেন ৯৭ রানের জুটি।এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। তার বলে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন করুনারত্নে। ফিরে যাওয়ার আগে তিনি করেন ৩৭ বলে ৩৬ রান।

অধিনায়কের বিদায়ের পর শ্রীলঙ্কা আবারো গড়ে তোলে বড় রানের জুটি। এই জুটি গড়েন পেরেরা ও মেন্ডিস। ৯৯ বলে ব্যক্তিগত ১১১ রান করে সৌম্য সরকারের বলে মুস্তাফিজের হাতে ক্যাচ দেন পেরেরা। আর হাফ সেঞ্চুরি করার আগেই রবেলের বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন মেন্ডিস। ৪৯ বলে তিনি ব্যক্তিগত ৪৩ রান করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক