,

রাস্তায় নামাজ নিষিদ্ধ করলো উত্তর প্রদেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক–রাস্তায় যাবতীয় ধর্মীয় কার্যকলাপ বন্ধ করে দিল আলিগড় প্রশাসন। মুসলিমরা রাস্তার উপর নমাজ পাঠ করায় গত কয়েকদিন ধরে প্রতি শনি ও মঙ্গলবারে রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করছিল কয়েকটি হিন্দু সংগঠন। করা হচ্ছিল মহা আরতিও। এ বার এ সবই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। খবর: ইন্ডিয়াটাইমস।

আলিগড়ের জেলা প্রশাসক সিবি সিং জানিয়েছেন, নামাজ আদায়সহ সব ধরণের ধর্মীর কার্যকলাপের ক্ষেত্রে একই নির্দেশিকা জারি থাকবে। শুধু ঈদের মতো বিশেষ অনুষ্ঠানে যেখানে প্রচুর মানুষ জড়ো হন, সে ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

আগাম অনুমতি ছাড়া রাস্তার উপর শুক্রবারের নামাজ আদায়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মতে, প্রত্যেকেরই তাদের নিজেদের ধর্মীয় আচার পালনের অধিকার রয়েছে। তবে তা তারা করবেন নিজেদের ধর্মীয় স্থানে, রাস্তার ওপর নয়। রাস্তায় ধর্মীয় কার্যকলাপ পালন করা হলে তাতে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রাস্তায় নামাজ আদায় করায় চলতি মাসে প্রতি শনি ও মঙ্গলবার মন্দিরগুলোর সামনের রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করে বজরং দলের মতো বিভিন্ন সংগঠন। তাতে বহু মানুষ যোগ দেওয়ায় যানচলাচল বিঘ্নিত হয়। গত শনিবার মহা আরতি ও হনুমান চালিশা পাঠে অংশ নেন আলিগড়ের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শকুন্তলা ভারতী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর