,

লিবিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে ১৫০ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এতে দেড় শতাধিক অভিবাসী নিহত হয়েছেন। নৌকায় করে অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এটি চলতি বছরে ভূমধ্যসাগরে একদিনে সবচেয়ে বেশি অভিবাসীর ডুবে মরার ঘটনা।

লিবিয়ার কোস্টগার্ডের মুখপাত্র আইয়ুব গাসিমের বরাত দিয়ে এপি জানায়, দুটি নৌকায় করে ইউরোপের উদ্দেশে সাগর পাড়ি দিচ্ছিলেন ৩০০ জনের মতো অভিবাসন প্রত্যাশী। লিবিয়ার রাজধানী ত্রিপলির ১২০ কিলোমিটারে দূরে ভূমধ্যসাগরে নৌকা দুটি ডুবে যায়। কোস্টগার্ডের মুখপাত্র আরও জানান, এ ঘটনায় প্রায় ১৩৭ জনকে উদ্ধার করে লিবিয়া নিয়ে আসা হয়েছে।

তবে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) আফ্রিকা এবং লিবিয়াবিষয়ক মুখপাত্র চার্লি ইয়াক্সলে জানান, নৌকাডুবির ঘটনায় প্রায় ১৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।

২০১১ সালে অভ্যুত্থানে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকা ও এশিয়ার অভিবাসীদের ইউরোপে যাওয়ার রুটে পরিণত হয়েছে লিবিয়া। উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মে মাসে ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৬৫ অভিবাসীর মৃত্যু হয়, বেঁচে যান ৬০ জন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর