,

লসঅ্যাঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে বাবা-ভাইসহ ৪ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। খবর সিএনএন।

পুলিশ জানিয়েছে, ক্যানোগা পার্কের নিজ বাসায় স্থানীয় সময় বুধবার রাত ১টা ২০ মিনিটের দিকে নিজের বাবা-মা ও ভাইকে গুলি করেন গেরি ডিন জারাগোজা নামে ২৬ বছরের এক যুবক।

এতে যুবকের বাবা ও ভাই ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার মা।

এর ঘণ্টাখানেক পর নর্থ হলিউডের একটি গ্যাস স্টেশনে গিয়ে সেখানে কর্মরত একজন নারী ও একজন পুরুষকে লক্ষ্য করে গুলি ছোড়েন গেরি।

আহতাবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন ওই নারী নিহত হন। নিহত নারীকে গেরি আগে থেকে চিনতেন বলে জানায় পুলিশ।

এর পর স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে একটি ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করার চেষ্টা করেন গেরি।

এর পর একটি বাসে গুলি চালালে এক ব্যক্তি নিহত হন। পরে বৃহস্পতিবার দুপুরে হামলাকারী গেরি জারাগোজাকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর