শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবলে র‍্যাংকিংয়ে আরও উন্নতি বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা ফুটবল র‍্যাংকিংয়ে আরও উন্নতি হয়েছে বাংলাদেশের। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ ১৮২ নম্বরে অবস্থান করছে। বৃহস্পতিবার এই র‍্যাংকিং প্রকাশ করা হয়।

২০২২ সালের কাতার বিশ্বকাপ বাছাই পর্বে লাওসকে হারিয়ে বড় উন্নতি হয় বাংলাদেশের। এরপর আর কোনো ম্যাচ না খেললেও ৯২২ পয়েন্ট নিয়ে একধাপ উন্নতি হয় জামাল ভূঁইয়াদের। অবশ্য এর আগেও ৯২২ পয়েন্ট ছিল।

এদিকে ব্রাজিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সেলেসাওদের আগে অবস্থান ছিল তিনে। আর্জেন্টিনা ব্রাজিলের কাছে হেরে কোপা থেকে ছিটকে গেলেও উন্নতি হয়েছে র‍্যাংকিংয়ে। তাদের অবস্থান ১০ নম্বরে। এক নম্বরে অবস্থান করছে বিশ্বচ্যমাপিয়ন ফ্রান্স।