,

প্রেমে রাজি না হওয়ায় গলায় ব্লেডের পোচ

news-image

অনলাইন ডেস্ক : প্রেমে প্রত্যাখ্যান হয়ে পছন্দের মানুষের গলায় ব্লেড দিয়ে আঘাত করেছে প্রেমিক। আহত বর্তমানে হাসপাতালে ভর্তি। ওই প্রেমিককে খুঁজছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে ভারতের কলকাতার বালি স্টেশনে এ ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘ দিন নিজের সহপাঠিকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল দশম শ্রেণির ওই প্রেমিক ছাত্র। কিন্তু রাজি না হওয়ায় ক্ষোভে পছন্দের মানুষের গলায় ব্লেড দিয়ে আঘাত করে সে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার পর পরই দশম শ্রেণির ওই ছাত্রীকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতায় স্থানান্তর করা হয় তাকে। বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে সে।

এ ঘটনায় জড়িত কিশোরের কড়া শাস্তি দাবি করেছে আহত ছাত্রীর পরিবার। তবে ওই ছাত্রকে আটক করতে পারেনি পুলিশ। বালির পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ছাত্রকে খোঁজা হচ্ছে। শিগগির তাকে গ্রেপ্তার করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর