সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজীব গান্ধী হ’ত্যার আসামি জেল থেকে ছুটি নিয়ে বাইরে

news-image

নিউজ ডেস্ক।। রাজীব গান্ধী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নলিনী শ্রীহরণকে এক মাসের জন্য জেল থেকে মুক্তি দেয়া হয়েছে। মেয়ের বিয়ে উপলক্ষে আদালতে সাময়িক মুক্তির আবেদন করলে গত মাসে নলিনীর একমাসের ছুটি মঞ্জুর করেন মাদ্রাজ হাইকোর্ট। বৃহস্পতিবার (২৫) জুলাই ভেলোর জেল থেকে ওই সাময়িক সময়ের ছুটি পেয়ে নিজের বাড়ি গেছেন সাজাপ্রাপ্ত নলিনী।

জানা গেছে, তাঁর মেয়ে মেগারার বিয়ে, আর সেই বিয়ের আয়োজন ও শুভ অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণেই নলিনী শ্রীহরণকে একমাসের জন্যে কারাবাস থেকে রেহাই দেওয়া হয়েছে। তাঁর মেয়ে ব্রিটেনে ডাক্তারি পড়েছেন, আগামী সপ্তাহেই দেশে ফিরে আসবেন তিনি। তবে মেয়ের বিয়ের জন্যে কিছুদিনের জন্যে জেল থেকে মুক্তি মিললেও তার উপর রয়েছে কয়েকটি কড়া নিষেধাজ্ঞা। তিনি ভেলোরের বাইরে কোথাও যেতে পারবেন না এবং এই সাময়িক সময়কালে কোনও রাজনৈতিক নেতা বা সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গেও কথা বলতে পারবেন না তিনি।

এর আগে গতবছর তার বাবার শেষকৃত্যে যোগদানের জন্যে মাত্র একদিন প্যারোলে মুক্তি মেলে নলিনী শ্রীহরণের। তার স্বামী মুরুগানও ওই একই জেলে যাব’জ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছেন। প্রাথমিকভাবে রাজীব গান্ধীর হত্যাকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে নলিনীকে মৃ’ত্যুদণ্ড দেওয়া হয়। তবে পরে রাজীব গান্ধীর স্ত্রী তথা কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর হস্তক্ষেপে, তার মৃ’ত্যুদণ্ডের সাজা বদলে যা’বজ্জীবন করা হয় এবং তার এই মেয়ের জন্ম জেলে থাকা অবস্থাতেই হয়।

পরবর্তীতে সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী হত্যায় দোষী বাকি ৬ জনেরও মৃ’ত্যুদণ্ড বাতিল করে যা’বজ্জীবন সাজার বিধান দেয়। ৭ জন সাজাপ্রাপ্তই গত ২৮ বছর ধরে জেলে রয়েছেন। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে ওই সাজাপ্রাপ্তদের মুক্তির ব্যাপারে তদবির করা হলেও, এখনও এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেননি সে রাজ্যের রাজ্যপাল।

এর আগে নিজের ৬ মাসের মুক্তির আবেদন জানান নলিনী শ্রীহরণ। তিনি অভিযোগ করেন যে রাজীব হ’ত্যায় তাকে ভুলভাবে সাজা দেওয়া হয়েছে। তিনি আদালতে এক আবেগপূর্ণ প্রশ্ন করে বলেন, ‘আমি আমার মেয়ের প্রতি কোনও কর্তব্যই করতে পারছি না, এমনকি মাতৃত্বের দায়িত্বটুকুও পালন করতে পারছি না।’

এরপরেই তাকে একমাসের জন্যে মুক্তিদানের সিদ্ধান্ত নেয় আদালত। তবে বিচারকের মধ্যে অন্যতম এমএম সুন্দরেশ তাকে মুক্তির নির্দেশ দেওয়ার আগে তাকে ব্যাখ্যা করে বলেন যে সরকারি নিয়ম অনুযায়ী তাঁকে একমাসের বেশি মুক্তি দেওয়া সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক