,

প্রিয়া সাহা দেশকে ধর্ষণ করেছেনঃ ইলোরা গহর (ভিডিও)

news-image

বিনোদন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘুদের নিপীড়নের নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রিয়া সাহার অদ্ভূত নালিশ নিয়ে প্রতিবাদের ঝড় বইছে।বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধিক্কার অব্যাহত রয়েছে। এ বিষয়টি নিয়ে বেশ চটেছেন জনপ্রিয় অভিনেত্রী ইলোরা গহর।মঙ্গলবার (২৩ জুলাই) রাতে প্রিয়া সাহাকে দেশ ধর্ষণকারী আখ্যায়িত করে ইলোরা গহর তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে লাইভে এসে প্রিয়া সাহাকে নিয়ে বেশকিছু মন্তব্য করেছেন।

আট মিনিটের ফেসবুক লাইভে এসে তিনি প্রিয়া সাহাকে ধর্ষণকারী ও দেশদ্রোহী বলে তার বিচার সাধারণ মানুষের নিকট ছেড়ে দেওয়ার আহ্বান করেন।লাইভে তিনি বলেন, অসুস্থ শরীর নিয়ে ফেসবুক লাইভে আসলাম। প্রিয়া সাহা সম্পর্ক কিছু বলতে চাই। এক ফকিন্নি দেশদ্রোহী বাংলাদেশ থেকে আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সামনে যে কথাগুলো বলেছেন তা একজন বেজন্মাও বলে না।

অশ্লীলভাবে গালিগলাজ করে তিনি বলেন, আমাদের দেশের সকল ধর্মের মানুষের সঙ্গে মিলেমিশে থাকি। আমার বাসায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসে। প্রতিটা পরিবারে সঙ্গে সকল ধর্মের মানুষের অফুরন্ত ভালোবাসা।তাই প্রিয়া যা বলেছেন সব মিথ্যা ও একটি দেশকে ধ্বংসের পায়তারা মাত্র। দেশে ফিরে নিয়ে এসে তাকে আমাদের হাতে তুলে দেওয়া হোক। বাংলাদেশ আমাদের মা। আমাদের মায়ের নামে কেউ যদি কিছু বলে তাকে আমি ছাড়বো না। আমার বিএনপি ও আওয়ামী লীগ লাগবে না। আমি ইলোরা গহরে পারবো দেশদ্রোহীকে বিচার করতে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে মিয়ানমার, নিউজিল্যান্ড, ইয়েমেন, চীন, তুরস্ক, শ্রীলঙ্কা, পাকিস্তান, জার্মানি ও বাংলাদেশসহ অন্তত ১৬টি দেশের প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ পান।বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে তিন কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছেন।

দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই। এর পর তিনি বলেন, এখন সেখানে এক কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। আমরা আমাদের বাড়িঘর খুইয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পাইনি।

https://www.youtube.com/watch?v=4_bXobpCxRo

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১