,

অপূর্বর বড় অংকের টাকার গণ্ডগোল, সন্দেহের তীর স্ত্রীর দিকে!

news-image

বিনোদন ডেস্ক : এক হাঁড় কিপটে স্বামী অপূর্ব। পিতার বেহিসাবি জীবন থেকে শিক্ষা নিয়ে স্ত্রীকে নিয়ে পৃথক বসবাস তার। সামনেই তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। অপূর্ব’র নিয়ম প্রতি বিবাহবার্ষিকীতেই স্ত্রীকে নতুন একটি হিসাবের খাতা উপহার দেওয়া। যাতে লেখা থাকবে পুরো বছরের স্ত্রীর হাত দিয়ে খরচার হিসেব-নিকেষ। কিন্তু আসন্ন বিয়ে বার্ষিকীর আগেই হিসেব করতে বসে অপূর্ব দেখে বড় অংকের টাকার গণ্ডগোল। কোথায় গেলো টাকাটা? স্ত্রীকে জিজ্ঞাসাবাদেও সদুত্তর পায়না সে। বাসায় বন্ধুর যাতায়াতকেও সন্দেহ করে বসে অপূর্ব। মনোমালিন্যের জের ধরে স্ত্রী বেরিয়ে পড়েন বাসা থেকে।

এভাবেই এগিয়ে যাবে ‘তৃতীয় বিবাহবার্ষিকী’ নাটকের গল্প। নাটকে স্বামী চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, আর স্ত্রী হিসেবে আছেন সারিকা। শফিকুর রহমান শান্তুনুর রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় ইতমধ্যেই নাটকটির শুটিং শেষ হয়েছে।

পরিচালক সৈয়দ শাকিল বলেন, ‘আজকালকার নাটকে আমি দেখতে পাচ্ছি শুধুই রোমান্সকে প্রাধান্য দেয়া হচ্ছে। বাবা-মা কিংবা পরিবারের ভেতরের গল্পটা খুব একটা বলছে না কেউ। আমি একজন বাবা ও তার সন্তানের গল্প বলতে চেয়েছি এ নাটকের ভেতর দিয়ে। ’ আসছে ঈদে যে কোন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১