সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে আফগানিস্তানকে হারাতে পারলো বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্কঃ সফরররত আফগানিস্তান দলটিকে হারানো যেন ‘সোনার হরিণ’ হয়ে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দলের কাছে। চারদিনের ম্যাচের সিরিজ হারের পর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজেও প্রথম দুটিতে হেরে গিয়েছিল বাংলাদেশ জাতীয় দলের পরেই যে দলটির অবস্থান, সেই ‘এ’ দল। অবশেষে সেই সোনার হরিণ ধরা দিয়েছে বাংলাদেশ ‘এ’ দলের হাতে। আবু জায়েদ রাহীর দুর্দান্ত বোলিংয়ে অবশেষে আফগানিস্তান ‘এ’ দলকে হারাতে পেরেছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ম্যাচে আবু জায়েদ রাহীর দুর্দান্ত বোলিংয়ে ১২২ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান ‘এ’ দল। জবাবে ৩০.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় বাংলাদেশ দল।

১২৩ রান করতেও ৩ উইকেট হারাতে হয়েছে। মিডল অর্ডারে ফজলে মাহমুদ ৭৯ বলে ৫৭ রান করার কারণে জয়টা সহজেই ধরা দিয়েছে। এনামুল হক বিজয় এবং সাব্বির রহমান খেলেছিলেন আগের দুই ম্যাচ। ওই দুই ম্যাচে হারের পর বিজয় আর সাব্বিরকে ছাড়াই খেলতে নামতে হয়েছিল বাংলাদেশ ‘এ’ দলকে। কারণ, বিজয় আর সাব্বির এখন রয়েছেন শ্রীলঙ্কায়।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহীর তোপের মুখে পড়ে আফগানরা। রাহির সঙ্গে যোগ দেন স্পিনার মেহেদী হাসান। ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন রাহী। মেহেদী হাসান নেন ২৪ রান দিয়ে ৩ উইকটে। তাদের বোলিং তোপেই ৩২.৪ ওভারেই ১২২ রানে অলআউট হয়ে যায় আফগানরা।

জবাব দিতে নেমে শুরুতেই মাত্র ২ রান করে ফিরে যান মোহাম্মদ নাঈম। ১২ রান করে আউট হন জাকির হাসান। ইমরুল কায়েস ২৮ বলে ২৩ রান করে ফিরে যান। চতুর্থ উইকেটে ৭৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয় এনে দেন ফজলে মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। ম্যাচ সেরা নির্বাচিত হন আবু জায়েদ রাহী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক