,

রুশ সুন্দরীকে তালাক, সন্তানকে অস্বীকার মালয়েশিয়ার রাজার

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ঘর ভাঙার গুঞ্জন উঠেছিল আগেই। এবার আইনজীবীই নিশ্চিত করলেন যে, সাবেক রুশ সুন্দরীকে তালাক দিয়েছেন মালয়েশিয়ার সাবেক রাজা সুলতান মুহম্মদ পঞ্চম। এই রুশ সুন্দরীকে বিয়ের পরই সিংহাসন ছেড়েছিলেন তিনি। একই সঙ্গে রুশ সুন্দরীর গর্ভে জন্ম নেয়া সন্তানের কথাও অস্বীকার করলেন রাজা সুলতান মুহম্মদ।

গত বছরের নভেম্বরে তাদের বিয়ে নিয়ে ব্যাপক তোলপাড় হয়। সাম্প্রতিক সময়ে তার স্ত্রী সাবেক মিস মস্কো রিহানা ওকসানা ভোয়েভোদিনার (২৭) একটি যৌ’ন দৃশ্যের ভিডিও ফাঁস হওয়ার জেরেই তাদের সংসারে ভাঙন ধরেছে বলে জানা যায়।

সাবেক রাজা সুলতান মুহম্মদ তার স্ত্রীকে তিন তালাক দিয়েছেন বলে তার আইনজীবী নিশ্চিত করলেও তার স্ত্রী এই তালাকের কথা অস্বীকার করছেন। তিনি বলছেন, তিনি এখনও সুলতান মুহম্মদ পঞ্চমের স্ত্রী। একই সঙ্গে বেশ কিছুদিন ধরে তিনি সামাজিক মাধ্যমে তাদের দু’জনের দাম্পত্য জীবন এবং তাদের সন্তানের বেশ কিছু ছবি পোস্ট করে যাচ্ছেন।

গত ১ জুলাই সাবেক রাজা সুলতান মুহম্মদ পঞ্চমের সঙ্গে রিহানার বিবাহ বিচ্ছেদ হয়েছে। ইসলামি শরিয়াহ অনুযায়ী, রাজা তাকে তিন তালাক দিয়েছেন। তালাকনামার একটি কপি রুশ সুন্দরীর কাছে পাঠানো হয়েছে। এদিকে, গত ২১ মে ছেলেসন্তানের মা হন রিহানা।

তবে এই সন্তানের জন্ম দিয়েও জল্পনা তৈরি হয়েছে। সাবেক রাজার আইনজীবী কোহ সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস পত্রিকাকে বলেছেন, সুলতান মুহম্মদ পঞ্চম এই সন্তানের বাবা নন। তবে তালাকের কথা পুরোপুরি অস্বীকার করে সাবেক রুশ সুন্দরী রিহানা মালয়েশিয়াকিনিকে বলেন, আমি ডিভোর্সের বিষয়ে কিছুই শুনিনি।

গত ২২ নভেম্বর মস্কোর বারভিখা কনসার্ট হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৫০ বছর বয়সী রাজা সুলতান মুহম্মদ পঞ্চমকে বিয়ে করেন ২৫ বছরের এই রুশ সুন্দরী। দুই দেশের প্রথা অনুযায়ী হয় তাদের বিয়ের আনুষ্ঠাকিতা। ওকসানা বিয়ের পর ছবি টুইট করেন।

ছবিতে দেখা যায়, জমকালো অনুষ্ঠানে বিয়ের পোশাকে রাজা সুলতান মোহাম্মদের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। মোহাম্মদ সুলতান নীল রঙের ঐতিহ্যবাহী মালয়েশিয়ার বাজু ও ওকসানা পরেছিলেন কারুকার্য খচিত সাদা গাউন। বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ছিল রাজকীয় আয়োজন। বৃদ্ধ বয়সে রাজার এমন হঠাৎ বিয়েতে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর