মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিংয়ে গুরুতর আহত হয়ে জ্ঞান হারালেন বাপ্পী

news-image

সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। দুর্ঘটনায় তিনি অজ্ঞান হয়ে পড়েন বলেও খবর পাওয়া গেছে। এই খবর নিশ্চিত করেছেন বেলাল সানি।আজ ২৪ জুলাই গাজীপুর জাতীয় উদ্যানে চলছিল ভৌতিক চলচ্চিত্র ‘ডেঞ্জার জোন’র শুটিং। সেখানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ শট ছিলো। তারই একটি দৃশ্যায়ণের সময় অসাবধানতায় অজ্ঞান হয়ে যান নায়ক বাপ্পী।

পরিচালক বেলাল সানি জানান, বুধবার (২৪ জুলাই) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে শুটিং বন্ধ রাখা হয়েছে। আজকের শুটিংয়ের সময় বাপ্পীর সঙ্গে ছিলেন ছবির নায়িকা জলি।বেলাল বলেন, ‘একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। দৃশ্যটি ছিল জাদুর ধাক্কায় উড়ে যাবেন বাপ্পী। কিন্তু কোমরে বাঁধা সুতোর টানটা এতটাই জোরে হয়েছিল যে ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়।
এতে করে বাপ্পীর মাংসপেশিতে মারাত্মক টান লাগে।

ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। তবে আল্লাহর রহমতে খারাপ কিছু হয়নি। প্রাথমিক চিকিৎসায় তার জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে বিশ্রামে রয়েছেন তিনি।’আজ সন্ধ্যা নাগাদ পুরো ইউনিট নিয়ে ঢাকায় ফিরবে ‘ডেঞ্জার জোন’ ছবির টিম।এই ছবিতে বাপ্পী-জলি ছাড়াও অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে সাকসেস মাল্টিমিডিয়া।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক