মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামাল ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভুঁইয়াকে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) ও রেফারিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী বৃহস্পতিবারের (২৫ জুলাই) মধ্যে জামাল ভূঁইয়াকে পাঠানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশ প্রাপ্তির বিষয়টি সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন।

গত শনিবার (২০ জুলাই) আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে মারামারিতে জড়িয়ে পরার কারণে সাইফের এমিরি বায়িসেঙ্গে এবং আবাহনীর মাসিহ সাইগানিকে লাল-কার্ড দেখানো হয়েছিল। মাঠের উত্তেজনার রেশ চলতে থাকে ম্যাচ শেষের পরেও। ৪৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকলেও সাইফ স্পোর্টিং ক্লাবেকে ৪-১ গোলের হার দিয়ে ম্যাচ শেষ করতে হয়েছিল।

শেষ বাঁশি বাজার পর খেলোয়াড়েরা সবাই মাঠ ছেড়ে যাওয়ার সময় রেফারি আনিসুর রহমানের সঙ্গে তর্কে জড়ানোর কারণে লাল কার্ড দেখেন জামাল ভুঁইয়া। পরে এ ঘটনা নিয়ে জামাল ভুঁইয়া একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, ‘ম্যাচে রেফারি নিরপেক্ষ ছিল না। যা ফুটবলের জন্য ভালো নয়। রেফারির মান নিয়ে প্রশ্ন আছে। তাদের মান কী, আমি জানি না। ম্যাচে আবাহনীকে সুবিধা দেয়া হয়েছে। খেলোয়াড়েরা ভুল করলে যেমন শাস্তির ব্যবস্থা আছে, রেফারিদের বিরুদ্ধেও তেমন ব্যবস্থা থাকা উচিত।’

জামাল ভুঁইয়ার বলা এসব কথার পরিপ্রেক্ষিতে বাফুফের অভিযোগ, এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাইলজের ৪৬.৩ ও ৪৬.৭ ধারা এবং খেলোয়াড়দের কোড অব কন্ডাক্টের (আচরণবিধি) ৩ নম্বর ধারা ভঙ্গ হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক