সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিজমানের অভিষেকে ম্যাচে হেরে গেল বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন হলেও প্রাক মৌসুম প্রস্তুতিতে চেলসির সঙ্গে দেখায় হারের স্বাদ পেয়েছে বার্সেলোনা। তাতে হার দিয়ে বার্সায় অভিষেক হলো আলোচিত তারকা ফুটবলার আঁতোয়ান গ্রিজমানের।

দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই চেলসির বিপক্ষে খেলতে নামে বার্সেলোনা। প্রীতি ম্যাচ টুর্নামেন্ট রাকুটেন কাপে অংশ নিতে জাপান সফরে গেছে বার্সেলোনা-চেলসি। আজ সাইতামা স্টেডিয়ামে মুখোমুখি হয় ইউরোপের এ দুই জায়ান্ট। সূর্যোদয়ে দেশে অনুষ্ঠিত এ ম্যাচে কাতালান ক্লাবটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে ব্লুজরা।

কোপা আমেরিকা শেষে এখনও ক্লাবে যোগ দেননি লিওনেল মেসি। পরিবার নিয়ে ক্যারিবীয়ান দ্বীপ জাম্বি বে’তে রয়েছেন মেসি। একই কারণে ছুটিতে লুইস সুয়ারেজ ও ফিলিপে কুতিনো। তাদের অনুপস্থিতিতে নিজেদের প্রমাণের সুযোগ ছিল গ্রিজমান ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের। কিন্তু বার্সেলোনার জার্সিতে অভিষেক রাঙাতে পারলেন না তারা।

ম্যাচের ৩৫ মিনিটে টেমি আব্রাহামের গোলে এগিয়ে যায় চেলসি। ৮১ মিনিটে ব্লুজদের ব্যবধান দ্বিগুণ করেন রস বার্কলে। জাপানের বার্সেলোনা ভক্তরা দলের একটি গোল দেখার অপেক্ষায় ছিলেন ‍গোটা ম্যাচ ধরে। তাদের হতাশ করেননি ইভান রাকিতিচ। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময় প্রথম মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে চমৎকার গোল করে আনন্দে ভাসান সমর্থকদের। তাতে হার এড়াতে না পারলে ব্যবধান কমিয়ে মাঠ ছাড়ে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক