সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার মুক্তি পাচ্ছে ফারিয়ার ‘বিবাহ অভিযান’

news-image

বিনোদন প্রতিবেদক : ‘বিবাহ অভিযান’ কলকাতার চলচ্চিত্র । বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এ ছবিতে অভিনয় করেছেন । তিনি কলকাতার অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। আগামি শুক্রবার ছবিটি সারা দেশে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন আমদানিকারক প্রতিষ্ঠান তিতাস কথাচিত্রের কর্ণধার আবুল কালাম।

আবুল কালাম বলেন, ‘আগামী ২৬ তারিখ শুক্রবার আমরা সারা দেশে ছবিটি মুক্তি দিচ্ছি। এরইমধ্যে আমরা ছবিটি মুক্তির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। এই ছবির মধ্য দিয়ে আবারও দর্শকদের সামনে আসবেন আমাদের দেশের নায়িকা নুসরাত ফারিয়া। আমাদের দেশে তাঁর আলাদা দর্শক রয়েছে। তা ছাড়া অঙ্কুশেরও অনেক দর্শক আছে আমাদের দেশে। আশা করি, সবাই ছবিটি পছন্দ করবেন।’

কলকাতার নতুন ছবি দর্শক দেখেন দাবি করে কালাম বলেন, ‘আমাদের দেশে কলকাতার ছবির সিনেমা হলে দর্শক একটু কম দেখেন, কারণ এতদিন আমাদের দেশে কলকাতার পুরাতন ছবি মুক্তি পেয়েছে। এই ছবিটি কিছুদিন আগে কলকাতায় মুক্তি পেয়েছে। যে কারণে ছবিটি একেবারেই নতুন। নতুন কলকাতার ছবির প্রতি দর্শকদের আগ্রহ রয়েছে।’
‘বিবাহ অভিযান’ ছবিতে দ্বিতীয়বারের মতো অঙ্কুশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারিয়া। নুসরাত ফারিয়া-অঙ্কুশ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকার। ছবিটি পরিচালনা করেছেন বিরশা দাশগুপ্ত।

আরজে হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে আগমন নুসরাত ফারিয়ার। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটি ফারিয়া সবার নজর কেড়ে নেন। ২০১৩ সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামে অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি। ফেয়ার অ্যান্ড লাভলী, সিম্ফনি, সিটিসেল রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে কাজ করেন।

নায়িকা মাহিয়া মাহির সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার সম্পর্কের অবনতি ঘটলে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে সবার সামনে তুলে ধরে এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘প্রেমী ও প্রেমী’র নায়িকা হিসেবে ঘোষণা করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক