,

ফের অভিনয়ে সরব ঐন্দ্রিলা

news-image

বিনোদন প্রতিবেদক : প্রয়াত নায়ক বুলবুল আহমেদের যোগ্য উত্তরসূরি মডেল-অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন । মাত্র ৪ বছর বয়সে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন প্রাইজ বন্ডের বিজ্ঞাপনের মডেল হয়ে। এরপর তিনি সানক্রেস্ট, ফেয়ার অ্যান্ড লাভলী, তিব্বত লিপজেল, ক্যামেলিয়া সাবান, অ্যারোমেটিক সাবানসহ ১৫টি বিজ্ঞাপনে মডেল হয়েছেন।

এছাড়াও অভিনয় করেছেন দেড় শতাধিক নাটকে। গত বছর বিরতি থেকে ফিরে কাজ করেছেন বেশকিছু নাটক ও বিজ্ঞাপনে। এখন পুরোদমে কাজ নিয়ে ব্যস্ত তিনি। নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি উপস্থাপনা করছেন বিভিন্ন শো।

সম্প্রতি নাগরিক টেলিভিশনের ‘রান্নার এক্সপার্ট’ নামের একটি শো উপস্থাপনা করছেন ঐন্দ্রিলা। গত দুই দিন ধরে এর শুটিং করছেন তিনি।

অনুষ্ঠানটি পরিচালনা করছেন আনিসুর রহমান। ঐন্দ্রিলা আহমেদ বলেন, ‘এটা হচ্ছে নাগরিক টেলিভিশনের সাপ্তাহিক রান্নার শো। দুইদিন শুটিং করেছি, আরও কিছুদিন চলবে। যেহেতু আমি রান্না করতে খুব বেশি পছন্দ করি তাই এই অনুষ্ঠানটিতে উপস্থাপনা করতে পেরে খুব ভালো লাগছে। আমি খুব উপভোগ করছি।’

এর আগে চ্যানেল আই ও এসএ টেলিভিশনে রান্না নিয়ে ধারাবাহিক শো উপস্থাপনা করেছিলেন ঐন্দ্রিলা।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১