,

ভারতীয় মিডিয়াকে কড়া জবাব, পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ট্রাম্পের ব্যাট উপহার

news-image

আন্তর্জাতিক ডেস্ক: একদিন আগেই ভারতীয় মিডিয়া ঘটা করে খবর প্রকাশ করলো, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে কোনো পাত্তাই দিলো না আমেরিকা। বিশেষ করে ট্রাম্প প্রশাসন কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় মিডিয়ার এই খবরকে সম্ভবত মিথ্যা প্রমাণ করতেই পাকিস্তান প্রধানমন্ত্রীকে এমন এক উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, রীতিমতো অবাক করার মতো।

গতকালই হোয়াইট হাউসে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানকে একটি ব্যাট উপহার দেন ট্রাম্প। সঙ্গে দিয়েছেন সাবেক এক মার্কিন প্রেসিডেন্টের ছবিও। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডুইট আইজেনহাওয়ারের ছবি তিনি উপহার দেন ইমরান খানকে।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম আমেরিকা সফরে যান ইমরান খান। তিনি কোথাও যাবেন, আর সেখানে ক্রিকেটীয় কোনো ব্যাপার-সেপার ঘটবে না তা কি করে হয়! তেমনটাই ঘটলো ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়কের বেলায়। ট্রাম্প ক্রিকেট ব্যাট উপহার দিয়ে সেটা প্রমাণ করলেন।

এ সময় ট্রাম্প পাকিস্তানের সাবেক এই অধিনায়ক সম্পর্কে বলেন, ‘খুবই জনপ্রিয়, অসাধারণ অ্যাথলেট ও পাকিস্তানের অন্যতম সেরা প্রেসিডেন্ট।’ ট্রাম্পের উপহারের ছবি ইতিমধ্যেই ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই ইনসাফের টুইট পেজেও পোস্ট দেয়া হয়েছে।

তবে প্রশ্ন উঠেছে, ক্রিকেট ব্যাটের সঙ্গে ইমরান খানকে কেন আইজেনহাওয়ারের ছবি উপহার দিয়েছেন ট্রাম্প? সে প্রশ্নের জবাব পাওয়া গেছে এভাবে, ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন আইজেনহাওয়ার। দেশটির ইতিহাসে আইজেনহাওয়ারই একমাত্র প্রেসিডেন্ট যিনি পাকিস্তানের মাটিতে টেস্ট ম্যাচ দেখেছেন। ১৯৫৬ সালে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ দেখেছিলেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা