মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাথা নিয়ে বেঁচে আছে সেই শিশু, অবাক চিকিৎসকরা

news-image

মুভিতে আমরা অনেকবার দেখেছি যে, দুই মাথা কিংবা তিন মাথা নিয়েও শিশুরা বেঁচে আছে। কিন্তু বাস্তব জীবনে এটি কল্পনা করাও অসম্ভব। তবে এই পৃথিবীতে অনেক অসম্ভব কিছুই সম্ভব হয়ে যায় হামেশাই। ভারতের উত্তর প্রদেশে তিনটি মাথা নিয়ে এক বিরল কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক মা। প্রদেশের এতাহ জেলার একটি স্বাস্থ্যকেন্দ্রে এ শিশুর জন্মের পর চিকিৎসকরা বিস্ময় প্রকাশ করেছেন। গতকাল সোমবার এই বিস্ময়কর ঘটনা ঘটেছে। শিশুটি এখনো বেঁচে আছে। আর তাতে আরো অবাক চিকিৎসকরা ।শিশুটির জন্মের পর ডাক্তাররা দেখতে পান, তার মাথার পেছনের দিকে খুলিতে আরো দুটি অপরিপক্ক বড় মাথা রয়েছে।

চিকিৎসকরা জনান, সদ্যজাত এই শিশুটির শারীরিক অবস্থা জানতে তারা এখন এমআরআই স্ক্যান করাবেন। শিশুটি জন্মের পর থেকে এনসেফালোসিলিতে আক্রান্ত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।বর্তমানে ওই শিশুটি সবুজ গ্রহে এখনো শ্বাস নিচ্ছে। তাকে এতাহ জেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটির একটি সার্জারি করবেন চিকিৎসকারা। কারণ তার অবস্থার এখনো কোনো উন্নতি হচ্ছে না।

এতাহ জেলা স্বাস্থ্য কেন্দ্রের সুপারিনটেনডেন্ট রাজেশ ঠাকুর জানান, তারা ওই কন্যা শিশুটিকে প্রাথমিকভাবে এমআরআই করবে। পরে মাথাগুলোকে আলাদা করতে অস্ত্রোপচার করবে। তার মস্তিষ্কের টিস্যু এবং সহ-সম্পর্কিত মাথার কাঠামোর কিছু অংশ মাথার কুলির বাইরে রয়েছে।ওই শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা ৫৫ শতাংশ বলে জানিয়েছেন রাজেশ ঠাকুর। সূত্র: ইউনিয়ন জার্নালিজম।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক