,

পেটের দায়ে চলচ্চিত্র পরিচালক এখন নিরাপত্তারক্ষী!

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় নির্মাতা সুব্রতরঞ্জন দত্তর ‘প্রবাহিণী’ নামে চলচ্চিত্র ২০১৬ সালে মুক্তি পেয়ে প্রশংসিত হয়। এরপর শিশি-বোতল কুড়ানো মেয়েদের জীবন নিয়ে নির্মাণ করেন ‘কলি’, সেই ছবি এখনো মুক্তি পায়নি।ঋত্বিক ঘটকের কাছে ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন সুব্রত। পরে অনেক ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। মুম্বাইয়েও কাজ করেছেন তিনি।

কিন্তু হাতে কাজ না থাকায় মাত্র সাড়ে ছয় হাজার টাকায় নিরাপত্তারক্ষীর চাকরি করছেন ৬২ বছরের এই চিত্র পরিচালক।স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “স্ত্রী, মেয়েকে নিয়ে সংসার। চলতে তো হবেই। বেশ কয়েক বছর বসে রয়েছি। শেষ এই কাজেই ঢুকে গেলাম। কোনো কাজই ছোট নয়।”আরও জানালেন, এখনো তিনি ছবি নির্মাণের স্বপ্ন দেখেন। বলেন, ‘‘সময় পেলেই নতুন চিত্রনাট্যের খসড়া তৈরি করার চেষ্টা করি এখনো। তবে সময় বের করাটাই কঠিন।’’

সুব্রত বলেন, ‘‘জীবন সিনেমার চিত্রনাট্যের মতোই গতিশীল। ভালো কাজের সুযোগ নিশ্চয়ই পাব। চেষ্টা তো চালাতেই হবে।’’একটি আবাসনে ১২ ঘণ্টার নিরাপত্তারক্ষীর কাজ করেই সময় চলে যায় সুব্রতর। তা সত্ত্বেও নতুন কাজের আশায় সারা রাত ডিউটির পরেও সকালে ছোটেন সিনেমা পাড়ায়।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১