মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ২৮৩ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা বোর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ জয়ের জন্য বাংলাদেশকে ২৮৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ।

দলের পক্ষে দুজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছেন। ৬৩ বলে ৬টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮৬ রান করেছেন দাসুন শানাকা। ৫৬ রান করেছেন শিহান জয়াসুরিয়া। বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল হোসেন ২টি, সৌম্য সরকার ২টি, মোস্তাফিজুর রহমান ১টি ও তাসকিন আহমেদ ১টি করে উইকেট শিকার করেছেন।

কলম্বোর পি সারা ওভালে ম্যাচের শুরু থেকেই স্বাগতিক শ্রীলঙ্কাকে চাপে রাখে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার নিরোশান ডিকওয়েলাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন রুবেল হোসেন। তিন বল খেলে শূন্য রান করেন এই ম্যাচে স্বাগতিক দলের অধিনায়ক।

ষষ্ঠ ওভারে মোসাদ্দেকের হাতে ক্যাচ বানিয়ে ওশাদা ফার্নান্দোকে প্যাভিলিয়নের পথ ধরান রুবেল। ১৪ বলে তার সংগ্রহ ২ রান। এর পরের ওভারেই দানুশকা গুনাথিলাকাকে ফেরান পেসার তাসকিন আহমেদ। এই ক্যাচটিও নেন মোসাদ্দেক। ২৭ বল খেলে গুনাথিলাকার সংগ্রহ ২৬ রান।

তিন উইকেট পড়ে যাওয়ার পর ৮২ রানের জুটি গড়েন ভানুকা রাজাপক্ষে ও শিহান জয়াসুরিয়া। ২৬তম ওভারে দলীয় ১১৪ রানে সৌম্যর বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাজাপক্ষে। ৪৯ বলে ৩২ রান করেছেন তিনি। ২৯তম ওভারে মিরাজের হাতে ক্যাচ বানিয়ে অ্যাঞ্জেলো পেরেরাকে বিদায় করেন মোস্তাফিজুর রহমান। ১০ বলে ৭ রান করেছেন পেরেরা। এরপর ৩২তম ওভারে শিহান জয়াসুরিয়াকে প্যাভিলিয়নে পাঠান সৌম্য সরকার। ক্যাচটি নেন রুবেল হোসেন। শেষদিকে দাসুন শানাকার ঝড়ো ইনিংসের উপর ভর করে ভালো সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফরে রয়েছে। এই সিরিজে টাইগাররা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩১ জুলাই। মূল ম্যাচে মাঠে নামার আগে টাইগাররা আজ প্রস্তুতি ম্যাচে অংশ নিচ্ছে। মাশরাফি বিন মর্তুজা না থাকায় এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ: ২৮২/৮ (৫০ ওভার)

(নিরোশান ডিকওয়েলা ০, দানুশকা গুনাথিলাকা ২৬, ওশাদা ফার্নান্দো ২, ভানুকা রাজাপক্ষে ৩২, শিহান জয়াসুরিয়া ৫৬, অ্যাঞ্জেলো পেরেরা ৭, দাসুন শানাকা ৮৬*, ওয়ানিদু হাসারাঙ্গা ২৮, আকিলা ধনঞ্জয়া ৯, আমিলা আপোনসো ১৩*; রুবেল হোসেন ২/৩১, তাসকিন আহমেদ ১/৫৭, মোস্তাফিজুর রহমান ১/২৯, মোসাদ্দেক হোসেন সৈকত ০/২৫, মেহেদী হাসান মিরাজ ০/২৫, মাহমুদউল্লাহ রিয়াদ ০/১৫, সৌম্য সরকার ২/২৯, তাইজুল ইসলাম ০/৪২)।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক