,

বড় পর্দায় ফিরলেন পিয়া

news-image

অনলাইন প্রতিবেদক : সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন পিয়া জান্নাতুল। প্রায় দেড় মাসব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে মাইক্রোফোন হাতে নজর কেড়েছেন এই লাস্যময়ী। ছাপ রেখেছেন সফল উপস্থাপনার। বিশ্বকাপের মাঠ থেকে গাজী টিভির হয়ে উপস্থাপনা করেন পিয়া। সেই রেশ কাটতে না কাটতেই ফের বড় পর্দার জন্য চুক্তিবদ্ধ হলেন তিনি।

রায়হান রাফি পরিচালিত ‘স্বপ্নবাজি’ ছবিতে পিয়াকে দেখা যাবে তা আগে থেকেই জানা ছিল। কিন্তু চুক্তিবদ্ধ না হওয়ায় নিশ্চিত ছিলেন না কোন পক্ষই। অবশেষে সেই চুক্তি সম্পন্ন করলেন পিয়া। সোমবার দিবাগত রাতে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পিয়াল হোসেনের প্রযোজনায় এই ছবিতে পিয়ার বিপরীতে দেখা যেতে পারে সিয়ামকে।
জানা গেছে, এটি ফিল্ম ইন্ডাস্ট্রির গল্পনির্ভর একটি ছবি। সেপ্টেম্বরে শুরু হবে এর শুটিং।

উল্লেখ্য, রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান পিয়া।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১