মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেরেই চলেছে বাংলাদেশ ‘এ’ দল

news-image

স্পোর্টস ডেস্ক : টানা আফগানিস্তান ‘এ’ দলের কাছে হেরেই চলেছে বাংলাদেশ ‘এ’ দল। আজ আফগানদের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে স্বাগতিকেরা। নামে বাংলাদেশ ‘এ’ দল হলেও এটিকে ‘প্রায়’ জাতীয় দলই বলা যায়। সে দলই কিনা চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে আফগানদের কাছে টানা দ্বিতীয় ম্যাচে হারল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল আফগানরা। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজও ১-০ ব্যবধানে জিতেছে তারা।

বাংলাদেশ ‘এ’ দলে জাতীয় দলের খেলোয়াড়দের ছড়াছড়ি। কে নেই সেখানে! ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হক। এর পর বিশ্বকাপ খেলে আসা মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান। এখানেই শেষ নয়, ছিলেন ফরহাদ রেজা ও আবু জায়েদ। আন্তর্জাতিক ক্রিকেট খেলা শফিউল ইসলাম, আবু হায়দার রনি ও আফিফ হোসেনও আছেন এ দলে। জাতীয় দলের ছায়া দলটিই আফগান তরুণদের কাছে নাকানিচুবানি খাচ্ছে।

টস হেরে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অতিথিরা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে ইমরুল, মিঠুনরা। সেটিই ৫ বল হাতে রেখেই তাড়া করল আফগানিস্তান। টানা দ্বিতীয় জয়ে ১২৭ রান করে বড় অবদান রেখেছেন ইব্রাহিম জাদরান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেছেন মিঠুন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান এসেছে মোহাম্মদ নাঈমের ব্যাট থেকে। জাতীয় দল থেকে বাড় পড়া ওপেনার ইমরুল করেছেন ৪০ রান। এ ছাড়া সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে ৩৫ রান। শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে ডাক পাওয়া ফরহাদ রেজা করেছেন মাত্র ১ রান।

২৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ম্যাচটা আফগানিস্তান নিজেদের করে নেয় জাদরানের ব্যাটেই। দলীয় ২৮ রানে ওপেনার রহমানুল্লাহ গাবরাজ ফিরে গেলেও অন্য প্রান্তে ৪৬.১ ওভার পর্যন্ত খেলে সেঞ্চুরি তুলে নেন জাদরান। তিনি যখন ফেরেন আফগানিস্তানের সংগ্রহ তখন ৬ উইকেটে ২৪৪।

বাকি ২৩ বলে প্রয়োজন ছিল ৩৫। আর বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ উইকেট। কিন্তু সপ্তম উইকেট জুটিতে শরাফুদ্দিন আশরাফ ও ফজল নিয়াজাই ঝড় তুলে ম্যাচটা বের করে নেন ৫ বল হাতে রেখে। ১৭ বল খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান এসেছে আশরাফের ব্যাট থেকে। ৮ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন নিয়াজাই।

সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া শফিউল। তবে ৯.২ ওভার বল করে ৫৯ রান দিয়েছেন তিনি। জাতীয় দলের আরেক বোলার আবু জায়েদ ১০ ওভার বল করে ৫৮ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। আবু হায়দার ১ উইকেট পেয়েছেন ১০ ওভার বল করে ৫৬ রান দিয়ে। ২ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন সাব্বির রহমান। শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে ডাক পাওয়া ফরহাদ রেজা ৪.৫ ওভারে ৪২ রান দিয়ে কোনো উইকেট পাননি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক