,

‘জাস্ট টাইম পাস’ নিয়ে সরগরম

news-image

বিনোদন ডেস্ক : লাল শাড়ি, গলায় ঝুলছে মঙ্গলসূত্র, সিঁথিতে সিঁদুর, মাথায় আধ ঘোমটা দেওয়া বলিউড নায়িকা বিদ্যা বালান। তিনি এমন সাজে সমাজকে পাঠ পড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তার শেয়ার করা এক ভিডিওতে এভাবেই দেখা গেছে তাকে। আর সেই ভিডিওই এখন নেট দুনিয়ায় ভাইরাল।

একটু ভিন্ন পথে হাঁটতে ভালোবাসেন বিদ্যা বালান। গোঁড়া কিংবা গতানুগতিক ধ্যানধারণাকে কখনওই পাত্তা দেন না।সমাজে নারীদের উপর চাপিয়ে দেওয়া নিয়ম নিয়ে তিনি বরাবরই সরব। তিনি তার নিজস্ব কাজের মাধ্যমে একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন এসবের বিরুদ্ধে। এবারও তার গলায় অন্যরকম সুর। তবে তা একটু অভিনব পদ্ধতিতে। দিন কয়েক আগে বিদ্যা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে টিকটক অ্যাপ ব্যবহার করে সমাজের জন্য নির্দিষ্ট একটি বার্তা দিতে দেখা গেছে। বিদ্যা বালান সেখানে বার্তা দিয়েছেন সমাজে মেয়েদের অবস্থান নিয়ে।

টিকটক অ্যাপের ওই ভিডিওতে মজার করে বিদ্যা বলেছেন, শাস্ত্র অনুযায়ী প্রত্যেক কুমারী মেয়েদের মধ্যে নয়জন দেবী বাস করেন। কিন্তু বিয়ের পর কোন দেবী তাদের মধ্যে জাগ্রত হবেন, তা নির্ভর করে সেই তার স্বামীর কর্মকাণ্ডের উপর। যদিও ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘জাস্ট টাইম পাস।’

প্রসঙ্গত, বিদ্যা বালান আপাতত তার পরবর্তী সিনেমা ‘মিশন মঙ্গল’ নিয়ে ব্যস্ত। ভারতের মঙ্গল অভিযান কাহিনির নেপথ্যে তৈরি হওয়া এই সিনেমায় বিদ্যাকে দেখা যায় ইসরোর এক বৈজ্ঞানিকের চরিত্রে। অবশ্য তাকে সেখানে বিবাহিত দেখা যায়। মহাকাশ বিজ্ঞান গবেষণার পাশাপাশি নির্দ্ধিধায় ঘরের কাজও সামলাচ্ছেন তিনি। বিদ্যার সেই ‘রূপে লক্ষ্মী গুণে সরস্বতী’ টাইপের চরিত্রের ঝলক ইতিমধ্যেই মিলেছে ‘মিশন মঙ্গল’ সিনেমার ট্রেলারে। এর মূল চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার। এছাড়াও সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহারি এবং শরমন যোশির মতো তারকারাও অভিনয় করেছেন ‘মিশন মঙ্গল’ সিনেমায়।

আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে বিদ্যা এবং অক্ষয অভিনীত এই সিনেমা। আর মুক্তির প্রাক্কালে ‘মিশন মঙ্গল’ সিনেমায় তার চরিত্রের ব্যাখ্যা দিতেই সমাজে নারীদের অবস্থান নিয়ে এমন ব্যাঙ্গাত্মক ভিডিও শেয়ার করেছেন বিদ্যা বালান।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১