সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় অনুশীলনে তামিমরা

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব-মুশফিক ছাড়া বাকিদের বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি। তবে সেই স্মৃতি ভুলে সামনের শ্রীলঙ্কা সফর ভালো করার প্রত্যয় তামিমদের।

তিন ম্যাচের ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে তামিম-মুশফিকরা। রবিবার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনও সেরেছে টাইগাররা। স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই মাঠে নামে বাংলাদেশ দল।

কলম্বোর এই স্টেডিয়ামে আগামী ২৬ জুলাই শুরু হচ্ছে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৮ ও ৩১ জুলাই বসবে একই মাঠে। প্রতিটি ম্যাচই হবে দিবা-রাত্রির।

গত এপ্রিলে শ্রীলঙ্কার রাজধানীতে সিরিজ বোমা হামলায় ২৫৮ জন নিহত হন। এরপর বাংলাদেশের সঙ্গে পূর্ব নির্ধারিত এই সিরিজটি না হওয়ার সম্ভাবনা তৈরি হয়। যদিও লঙ্কান বোর্ডের অনুরোধে নিরাপত্তা পরিস্থিতি যাচাই করে শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার প্রথম ধাপে সাত ক্রিকেটের ঢাকা ত্যাগ করেন। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত প্রথম বহরে কলম্বো পৌঁছান।

এদিন রাতে ভারত থেকে দলের সঙ্গে যোগ দেন তাসকিন রহমান ও তাইজুল ইসলাম। দুজনই ভারতের মিনি রঞ্জি ট্রফিতে বিসিবি একাদশের হয়ে অংশ নিয়েছিলেন।

অন্যদিকে, আজ রবিবার বিকালে কলম্বো পৌঁছেছেন রুবেল হোসেন। এছাড়া স্কোয়াডে থাকা সাব্বির রহমান, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন ও ফরহাদ রেজা দলের সঙ্গে যোগ দিবেন আগামীকাল সোমবার। এই পাঁচজন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে অংশ মাঠে নেমেছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক