,

এষার বিরুদ্ধে মানহানির মামলা

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী এষা গুপ্তের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রোহিত ভিজ নামের এক হোটেল মালিক। ‘চোখ দিয়ে ধর্ষণ’-এ অভিযুক্ত রোহিতের অভিযোগ, অকারণেই বদনাম করে এষা তার জীবন দুর্বিষহ করে তুলেছেন।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, গত ৬ জুলাই টুইটারে রোহিতের বিরুদ্ধে চোখ দিয়ে ধর্ষণের অভিযোগ আনেন এষা। বন্ধুদের সঙ্গে নৈশভোজে গিয়ে এমন অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন বলে জানান তিনি।

টুইটারে এষা লেখেন, ‘আমার মতো একজন মেয়ে যদি এদেশে নিজেকে নিরাপদ মনে না করে তাহলে আমি জানি না অন্যান্য মেয়েদের কী অবস্থা! দুজন নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছে, আমাকে ধর্ষণ করা হয়েছে।’

তার আরও অভিযোগ, রোহিত নামের ওই ব্যক্তি তাকে স্পর্শ করেননি, এমনকি কোনো মন্তব্যও করেননি। কিন্তু তার দৃষ্টিই যথেষ্ট ছিল।

আরেকটি টুইটে এষা লেখেন, ‘রোহিত ভিজের মতো মানুষের জন্য মেয়েরা কোথাও নিরাপদ মনে করে না। ওর চোখের দৃষ্টিই যথেষ্ট ছিল।’

এর পরেই টুইটারে নেটিজেনদের প্রতিবাদের মুখে পড়েন রোহিত। ক্রমাগত তা বাড়তে থাকায় শেষমেষ এষার বিরুদ্ধে মানহানির অভিযোগ করলেন তিনি। তার বক্তব্য, ভিত্তিহীন অভিযোগে তাকে ফাঁসানো হচ্ছে। ওই পোস্টের পর থেকে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

পরিবার, বন্ধু, সহকর্মীরা সকলেই খুব মানসিক দুশ্চিন্তায় রয়েছেন। তার সম্পর্কে সমাজে একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি করে দিয়েছেন এষা। সে কারণে মানহানির মামলা করতে বাধ্য হলেন, বলেন রোহিত।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১