,

এক যুগ পর ফিরছেন শিল্পা শেঠি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি একযুগ পর অভিনয়ে ফিরছেন। ছবির শুটিং শুরু হতে যাচ্ছে আসছে আগস্ট মাসে। ছবিতে আরও অভিনয় করবেন দিলজিত দোশানজ ও ইয়ামি গৌতম।

দীর্ঘ ১২ বছর পর অভিনয়ে কামব্যাক করছেন এই অভিনেত্রী। ছবির দ্বিতীয় প্রধান নারী চরিত্রে শিল্পাকে দেখবেন দর্শক। ছবিতে শিল্পার চরিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিচালনায় করছেন হারুন। যিনি ‘রাজু বান গ্যায়া গ্যান্টেলম্যান’, ‘ইয়েস বস’ ও ‘পেহেলি’র মতো ছবির সহকারী পরিচালক ছিলেন।

মুম্বাই মিররের এক রিপোর্টে বলা হয়, ছবিতে শিল্পার চরিত্রটি একজন লেখকের। লন্ডন ও গ্রিসে প্রায় এক মাসের ছুটি কাটানোর পর আগস্টের প্রথম মুম্বাই ফিরে দ্রুত ছবির শুটিং শুরু করবেন ‘ধারকান’ খ্যাত অভিনেত্রী।

৪৪ বছর বয়সী এই অভিনেত্রীকে সবশেষ রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্স চ্যাপ্টার ৩’র বিচারক হিসেবে দেখা গেছে। আন্তর্জাতিক রিয়্যালিটি শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার ৫’-এ বিজয়ী হওয়ার পর তিনি ক্যারিয়ারে দ্বিতীয় ইনিংস শুরু করেন।

২০০৭ সালে ‘আপনে’ চলচ্চিত্রে শিল্পাকে অভিনয়ে শেষবার দেখা যায়। এরপর ২০০৮ সালে ‘দোস্তানা’ ছবির একটি গানে পারফর্ম করেন। এছাড়া ‘ওম শান্তি ওম’ ছবিতে অতিথি চরিত্রে দেখা মিলেছিল তার। প্রযোজকের খাতাতেও নাম লিখিয়েছিলেন তিনি। ২০১৪ সালে শিল্পা প্রযোজিত ‘ডিস্ককিইয়ুন’ ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১