,

প্রিয়াঙ্কা গান্ধীকে চুনার দুর্গে আটকে রাখা হয়েছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে শুক্রবার থেকে আটক করা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশে জমি নিয়ে বিরোধের জেরে ১০ জন খুন হওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার পথে তাকে রাজ্যের মির্জাপুর থেকে আটক করেছে যোগী আদিত্যনাথের পুলিশ। আটক করার পর তাকে চুনার দুর্গের অতিথিশালায় রাখা হয়েছে বলে জানা গেছে।

আজ থেকে বিয়াল্লিশ বছর আগে প্রিয়াঙ্কা গান্ধীর দাদি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও এভাবেই আটক করা হয়েছিলো। এ ঘটনার মাত্র তিন বছরের মাথায় ফের ক্ষমতায় এসেছিলেন ইন্দিরা। এবার প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের ঘটনার মধ্যেও অনেকে সেই ঘটনার ছাপ দেখতে পাচ্ছেন।

ভারতে এবারের লোকসভা নির্বাচনে পরাজয় ও রাহুল গান্ধীর পদত্যাগের পর ছন্নছাড়া অবস্থা কংগ্রেসের। এমন এক পরিস্থিতিতে মোদি সরকারকে বড় ঝাঁকুনি দিলেন প্রিয়াঙ্কা।

গত বুধবার উত্তরপ্রদেশের সোনভদ্রা গ্রামে জমি নিয়ে সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হয়ে যে ১০ জন নিহত হন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার সেখানে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু মাঝপথে তাকে আটক করা হয়। উত্তরপ্রদেশে অপরাধ বৃদ্ধি ও আইনের শাসন নেই বলে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করেন প্রিয়াঙ্কা।

সোনভদ্রা যাওয়ার পথে তাকে আটক করা হলে মির্জাপুর নামক এলাকার রাস্তায় বসে পড়েন প্রিয়াঙ্কা। তার সঙ্গে থাকা অন্য কংগ্রেস কর্মীরাও তার পাশেই বসে পড়েন। তাদের ঘিরে থাকেন প্রিয়াঙ্কার নিরাপত্তারক্ষীরা। প্রিয়াঙ্কা সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে তাকে আটক করে সরকারি গাড়িতে তোলা হয়। তাকে চুনার দুর্গের অতিথিশালায় রাখা হয়েছে।

এ ঘটনার নিন্দা করে কংগ্রেস বলেছে, আটক নয়, তাকে গ্রেফতার করা হয়েছে।

এক টুইটারে রাহুল বলেন, ‘প্রিয়াঙ্কার অনৈতিক গ্রেফতার উদ্বেগজনক। ১০ জন আদিবাসী কৃষককে নির্মম ভাবে গুলি করে মারা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে দেখা করতে না দেওয়া ক্ষমতার স্বেচ্ছাচারিতা।’ সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর