,

বৃষ্টি থেকে বাঁচতে গাছতলায়, অতঃপর বজ্রপাতেই ৮ শিশুর মৃত্যু

news-image

ডেস্ক রিপোর্ট।। বাড়িতে পৌঁছানোর আগে আচমকা আকাশ ভেঙে বৃষ্টি নেমে পড়ায় রাস্তার পাশেই একটি বড় গাছের নিচে তারা দাঁড়িয়ে পড়ে নিরাপদ ভেবে। কিন্তু, বৃষ্টিতে না ভিজতে সেই গাছই যে মরণফাঁদ হয়ে উঠবে, কী করেই বা জানবে ওই ছোট্ট শিশুরা! ভারী বৃষ্টির মাঝেই পিলে কাঁপানো পরপর বজ্রপাতের শব্দ শোনা গিয়েছিল কয়েক বার। প্রকৃতির সেই বিদ্যুৎগর্জন নীরব ঘাতক হয়ে গ্রামবাসীদের জন্য বিষাদ বয়ে এনেছে, বৃষ্টি থামার আগে পর্যন্ত কেউ আভাসও পাননি। গাছতলায় পড়ে থাকা আট শিশুর নিথর, নিষ্প্রাণ দেহ। প্রকৃতির এই নিষ্ঠুরতা বোবা করে দেয় গোটা গ্রামকে। শুক্রবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের নওয়াদায়, ধনাপুর গ্রামে।

ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার দুপুরে ধনাপুর গ্রামের গোটা কয়েক শিশু স্থানীয় একটি মাঠে খেলছিল। সেসময় হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। মাথা বাঁচতে সবাই দৌঁড়ে গিয়ে আশ্রয় নেয় একটি গাছের তলায়। কিছুক্ষণ বাদে আচমকা একটি বাজ পড়ে ওই গাছের উপর। তাতেই মৃত্যু হয় ৮ শিশুর। এতে আহত হয়েছে আরও অন্তত ১০ শিশু। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মর্মান্তিক এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবার প্রতি ৪ লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আহতদের চিকিৎসা খরচও রাজ্য সরকার বহন করবে। সূত্র : এই সময়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর