,

ট্রেন থামিয়ে নেমে এলেন চালক, দাঁড়ালেন লাইনের মাঝখানে! তারপর নিজেই দেখুন (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ লাইন ধরে দিব্যি চলছিল লোকাল ট্রেন। মাঝপথে, আচমকা থেমে গেল চাকা। দুই স্টেশনের মাঝে কোনও একটা জায়গায় ট্রেন থামিয়ে নেমে এলেন চালক। যদিও, সিগন্যাল খোলাই আছে! কিন্তু সে সব দিকে নজর নেই চালকের। নেমে এসে ট্রেনের সামনে দাঁড়ালেন তিনি। তার পরে, ট্রেনের সামনে দাঁড়িয়েই মনের সুখে মূত্রত্যাগ করলেন।

ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। বুধবার বিকেলে এই ঘটনাটি ধরা পড়ে যায় এক সাংবাদিকের ক্যামেরায়। তার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই দৃশ্য। জানা যায়, ট্রেন চালাতে চালাতে প্রকৃতির ডাককে চেপে রাখতে পারেননি মুম্বইয়ের লোকাল ট্রেনের ওই মোটরম্যান। উল্লাসনগর থেকে সিএসটি যাচ্ছিল ওই লোকাল ট্রেনটি। উলাসনগর ও ভিঠলবাড়ি স্টেশনের মাঝেই ট্রেন থামিয়ে কাজ সেরে নেন তিনি।

সোনু শিন্ডে নামের ওই সাংবাদিক জানিয়েছেন, ট্রেনের হঠাৎ দাঁড়িয়ে পড়া দেখে প্রথমে অবাক হয়েছিলেন তিনি। তার পর সামনে যেতেই কারণটা পরিষ্কার হয় তাঁর কাছে। তার পরেই নিজের স্বভাবগত অভ্যেসে ঘটনাটির ভিডিও করে ফেলেন তিনি। তাঁর কথায়, “অফিসের সময়ে সকল যাত্রীই তাড়াহুড়োর মধ্যে থাকেন। সেই অফিস সময়েই চালক তাঁর ব্যক্তিগত কাজের জন্য ট্রেন থামিয়ে নেমে পড়লেন হঠাৎ! তার পর ক্ষণেই দেখলাম… যাত্রীদের প্রবল চিৎকার কানে না তুলে, নিজের মতো কাজ সেরেই আবার ট্রেনে উঠে চালাতে শুরু করেন ওই চালক।” দেখুন সেই ভিডিও:

 

যদিও এমন বিরল ঘটনা ভারতীয় রেল চালকদের ক্ষেত্রে এই প্রথম নয়। এর আগেও লোকাল ট্রেনের ড্রাইভারকে দেখা যায় ব্যক্তিগত কাজে ট্রেন থামিয়ে নেমে যেতে। সরকারি দায়িত্ব পালনের সময় কোনও চালক কীভাবে এমন কাজ করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।

রেল সূত্রের খবর, সাধারণত এমন পরিস্থিতি হলে লোকো পাইলটদের জরুরি বার্তা পাঠাতে হয় কন্ট্রোল রুমে। পরের স্টেশনেই প্রয়োজনীয় বন্দোবস্ত করে রেল। তবে শহর ও শহরতলির লোকাল ট্রেনের চালকদের সফর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। সফর শেষ হওয়ার পরই শৌচালয়ে যেতে পারেন তাঁরা। মাঝে কোনও ব্যবস্থা নেই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর