মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের ভেবে নিজেদের ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র!

news-image

ডেস্ক রিপোর্ট।। হরমুজ প্রণালিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই দাবি করেছেন। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে ইরানের কোনো ড্রোন খোয়া যায়নি বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভুল করে নিজেদের ড্রোন গুলি করে ধ্বংস করে দিতে পারে। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানা গেছে।

শুক্রবার এক টুইটে আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালী কিংবা অন্য কোথাও আমাদের কোনো ড্রোন খোয়া যায়নি। আমার শঙ্কা, ইউএসএস বক্সার ভুলে নিজেদের ইউএএস ড্রোন গুলি করে ভূপাতিত করতে পারে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে ঢোকার পর যুক্তরাষ্ট্রের একটি নৌযানকে হুমকি দেয়া হলে ইরানের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। বৃহস্পতিবার তিনি এমন ঘোষণা দেয়ার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

পারস্য উপসাগরে একের পর এক মারাত্মক ঘটনার পর এই প্রথম সামরিক সংঘাতে জড়াল ওয়াশিংটন। ট্রাম্প বলেন, ইউএসএস বক্সার জাহাজ ইরানি ড্রোনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। কারণ সেটি জাহাজ ও ক্রুদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছিল। তিনি বলেন, বক্সারের এক হাজার ইয়ার্ডের মধ্যে চলে আসার পর সেটিকে গুলি করা হয়। ড্রোনটি তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে গেছে।

‘আন্তর্জাতিক জলপথে নৌযান পরিচালনায় ইরানের বহু উসকানিমূলক ও বৈরী পদক্ষেপের মধ্যে এটি ছিল একটি,’ বললেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের স্থাপনা, স্বার্থ ও সেনাদের নিরাপত্তার অধিকার রয়েছে যুক্তরাষ্ট্রের। স্বাধীন নৌযান পরিচালনা ও বৈশ্বিক বাণিজ্যিক স্বাধীনতা ব্যাহত করতে ইরানের চেষ্টার নিন্দা জানাতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তবে ইরানের শীর্ষ কূটনীতিক মোহাম্মদ জাভেদ জারিফ সাংবাদিকদের বলেন, আজ ড্রোন হারানোর কোনো খবর তিনি পাননি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করতে বর্তমানে তিনি সংস্থাটির প্রধান কার্যালয়ে রয়েছেন। তেহরান একটি বিদেশি তেল ট্যাংকার জব্দের দাবি করার পর এই প্রকাশ্য সংঘাত দেখা দিল। এর আগে পানামার পতাকাবাহী নৌযান রিয়াহ ও তার ১২ ক্রুকে আটকের দাবি জানিয়েছে ইরান। ট্যাংকারটি তেল পাচার করছিল বলে দাবি করা হয়েছে।

বিপ্লবী গার্ডবাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, ইরানি নৌকা থেকে অন্য অঞ্চলের বিদেশি জাহাজে নিষিদ্ধ তেল সরবরাহ করছিল ওই ট্যাংকারটি। পারস্য উপসাগরে কয়েক দফা গুরুতর হামলার পর মার্কিন জাহাজ থেকে এই ড্রোন গুলি করার খবর আসলো। পেন্টাগন জানিয়েছে, হরমুজ উপকূলে চলাচলের সময় উড়ে আসা একটি ড্রোনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে ইউএসএস বক্সার। পেন্টাগনের মুখপাত্র কমান্ডার রেবেকা রেবারিচ বলেন, আমাদের মূল্যায়ন বলছে, ড্রোনটি ছিল ইরানি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক