সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার পানিতে ডুবেছে বন, প্রাণ বাঁচাতে ঘরে ঢুকে বিছানা দখলে নিল বাঘ!

news-image

ভারতের আসাম প্রদেশে বন্যার পানিতে ডুবে শত শত মানুষ গৃহহীন হয়েছেন, প্রাণ গেছে আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের অনেক পশুর। ঠিক তখনই টুইটারে ঠিক এর বিপরীত ছবি দেখে অনেকেই বাকরুদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার টুইটারে কাজিরাঙা হাইওয়ের পাশের এক বাড়িতে প্রাণ বাঁচাতে ঢুকে পড়ে একটি বাঘ! শুধু ঢোকা নয়, বাড়ির কর্তার মতো সেই বাড়ির বিছানাটিও এখন তার দখলে। দিব্যি আয়েশ করে সেখানে ক্লান্ত শরীর এলিয়ে বিশ্রাম নিচ্ছে বাঘটি।

ওই বাড়ির একটি গর্তের মধ্যে দিয়ে ছবিটি তোলা হয়েছে। ভারতের বন্যপ্রাণী সুরক্ষা দফতরের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, স্রোতের বিরুদ্ধে সাতার কাটতে কাটতে ক্ষুধার্ত, ক্লান্ত রয়্যাল বেঙ্গল টাইগারটি আপাতত আরামেই রয়েছে বাড়ির ভেতর।বাড়িতে বাঘ ঢুকতে দেখে বাড়ির মালিকের প্রাণ যায় যায় দশা। প্রতিবেশিরাও দৃশ্য দেখে হাউমাউ করে চিৎকার জুড়ে দিয়েছিলেন। তাদের সবাইকেই শান্ত এবং সজাগ থাকার পরামর্শ দেয়া হয়েছে। বন দফতর বলছে, ঘুম পাড়িয়ে বাঘটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫২ লাখ মানুষ। বন্যার পানিতে ডুবে প্রাণ গেছে অন্তত ২০ জনের। বন্যা বিধ্বস্ত আসামে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজ্যের যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে।আসামের বন দফতর বলছে, জাতীয় উদ্যানের প্রায় ৯৫ শতাংশ পানির নিচে তলিয়ে গেছে। ভেসে গেছে উদ্যানের অন্যতম সম্পদ একশৃঙ্গ গন্ডার। এক সপ্তাহে মারা গেছে ৩০টি পশু। বেশ কিছু পশু ভেসেও গেছে। তবে জাতীয় উদ্যান থেকে বন্যার পানি কমতে শুরু করেছে।

আসামের কাজিরাঙা জাতীয় উদ্যানের উত্তরে ব্রহ্মপুত্র নদ। দক্ষিণে উচ্চভূমি। দুই বছর আগে এমনই এক ভয়াবহ বন্যায় উদ্যানের ৩৬০টি পশুর মধ্যে মারা যায় ৩১টি। সেই তালিকায় ছিল একশৃঙ্গ গন্ডার ও রয়্যাল বেঙ্গল টাইগার। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক