মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে উত্তেজনা, সৌদিতে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সৌদি আরবে আরো শত শত সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তারা জানিয়েছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যখন উত্তেজনা বিরাজ করছে সৌদিতে মার্কিন সেনা পাঠানোর খবর এল।

বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তর অংশে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে পাঁচশ’ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তারা জানিয়েছেন, বিমান ঘাঁটিতে এরইমধ্যে অল্প সংখ্যক সেনা রয়েছে।

ওই মান ঘাঁটিতে মোতায়েন আমেরিকার তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ রানওয়ে রক্ষণাবেক্ষণ এবং বিমান ঘাঁটির উন্নয়নের জন্য প্রাথমিকভাবে আরো কিছু সেনা পাঠানোর প্রস্তুতি চলছে। বিমান ঘাঁটিতে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টিল্থ এফ-২২সহ অন্যান্য মডেলের জঙ্গিবিমান ওড়ানোর পরিকল্পনা ওয়াশিংটন নিচ্ছে বলেও ওই কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, নতুন সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এবং সৌদি আরবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পার্সট্যুডে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক