,

আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিন

news-image

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার জন্মদিন আজ। সারাবিশ্বে দিনটি ‘ম্যান্ডেলা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। আজ দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ম্যান্ডেলাকে স্মরণ করা হবে।

এদিনে স্বেচ্ছাসেবীরা নেলসন ম্যান্ডেলার কর্মময় প্রত্যেক বছরের জন্য এক মিনিট করে শত শত কমিউনিটি উন্নয়ন প্রকল্পে স্বেচ্ছাশ্রম দেবেন। সারা বিশ্বের মানুষকে এক ঘণ্টার বেশি সময় ভালো কাজে ব্যয় করতে উদ্বুদ্ধ করতে জাতিসংঘ ২০১০ সালে নোবেল বিজয়ী নেলসন ম্যান্ডেলার জন্মদিনকে ‘ম্যান্ডেলা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

আজ দক্ষিণ আফ্রিকাজুড়ে স্কুল ছাত্র-ছাত্রীরা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দেশের সাবেক এই প্রেসিডেন্টকে ‘শুভ জন্মদিন’ জানিয়ে ক্লাস শুরু করবে।

ম্যান্ডেলা ১৯১৮ সালের ১৮ জুলাই ব্রিটিশ দক্ষিণ আফ্রিকার এমভেজোর এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। যিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

২০১৩ সালের ৫ ডিসেম্বর কিংবদন্তি ম্যান্ডেলা পরলোকগমন করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর