,

ইরাকে তুরস্কের কূটনীতিককে গুলি করে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের কুর্দিশ অঞ্চলের একটি রেস্টুরেন্টে তুরস্কের এক কূটনীতিকসহ দুজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।গতকাল বুধবার ওই অঞ্চলের রাজধানী এরবিলের অভিজাত হুক্কবাজ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, রেস্টুরেন্টে সাধারণ পোশাকে আসা ওই বন্দুকধারীর সঙ্গে দুটি আগ্নেয়াস্ত্র ছিল। তিনি গুলি করেই রেস্টুরেন্টের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। তবে তিনি কী কারণে এ হামলা চালিয়েছেন তা এখনো জানা যায়নি।

এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এক টুইট বার্তায় তাৎক্ষণিকভাবে একে ‘বর্বরোচিত হামলা’ বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন জানিয়েছেন, হামলাকারীকে উপযুক্ত জবাব দেবে তুরস্ক।

সম্প্রতি তুরস্ক সীমান্ত পেরিয়ে উত্তর ইরাকের হাকুর্ক এলাকায় নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। পিকেকে ১৯৮০ সাল থেকে কুর্দিশ অধ্যুষিত দক্ষিণ-পূর্ব তুরস্কে লড়াই করে আসছে। এ রক্তক্ষয়ী সংঘর্ষে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর