সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের পরও একাধিক সম্পর্ক, বোমা ফাটালেন রাজ্জাক

news-image

স্পোর্টস ডেস্কঃ হঠাৎ করে আলোচনায় পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাক। না, কোনো একটি বিষয় নিয়ে নয়। একেকবার একেক কথা বলে গণমাধ্যমে ঝড় তুলছেন এই সাবেক। ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কের কথা সবারই জানা। কদিন আগে রাজ্জাক সবাইকে অবাক করে দিয়ে বললেন, তিনি ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে কোচিং করাতে চান, বানাতে চান বিশ্বসেরা অলরাউন্ডার।

তারপর আবার বিশ্বকাপ চলার সময় আরেক মন্তব্য করে আলোচনায় আবদুল রাজ্জাক। ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর তিনি যা বলেন, শুনে অনেকেরই অদ্ভুত লেগেছে। ভারতের সবাই খারাপ করলেও ওই ম্যাচে ৫ উইকেট পেয়েছিলেন মোহাম্মদ শামি। মুসলিম বলেই এই পেসার ভালো করতে পেরেছেন, এমন হাস্যকর যুক্তি তুলে ধরেন রাজ্জাক।

রাজ্জাকই আবার নতুন করে আলোচনায় এলেন সাহসী স্বীকারোক্তি দিয়ে। রীতিমতো বোমাই ফাটালেন ৩৯ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই ব্যাটিং অলরাউন্ডার।একটি টিভি অনুষ্ঠানে গিয়ে রাজ্জাক যা বললেন, শুনে চোখ কপালে উঠে গিয়েছিল উপস্থাপকেরও। সাবেক এই অলরাউন্ডার দাবি করেন, তার পাঁচ-ছয় নারীর সঙ্গে গভীর সম্পর্ক ছিল। এগুলো আবার একেকটা এক-দেড় বছর করে।

রাজ্জাকের কথা শুনে টিভি উপস্থাপক প্রশ্ন করেছিলেন, এই সম্পর্কগুলো কি বিয়ের আগে হয়েছিল? পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের নির্লিপ্ত উত্তর- না, সবগুলোই বৈবাহিক জীবন শুরু হওয়ার পর।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক