,

শূকরের মাংস খেয়ে মিয়ানমারে ৫৪ জনের মৃত্যু!

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়ঙ্কর সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মিয়ানমারে ৫৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচ১এন১ ভাইরাসটি খুব দ্রুত দেশটিতে ছড়িয়ে পড়ছে। গত ১৯ জুন দেশটির রাজধানী ইয়াঙ্গুনে সোয়াইন ফ্লু’তে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রথম খবর পাওয়া যায়। এরপর তা ধীরে ধীরে ব্যাপক হারে বিস্তৃতি লাভ করতে থাকে।

বর্তমানে দেশটির মোট ছয়টি রাজ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে বলে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে। আক্রান্ত রাজ্যগুলো হলো – ইয়াঙ্গুন, স্যাগাইং, ম্যাগওয়েই, ব্যাগো, আয়েইয়ারওয়াদি ও মোন। মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা ফিউ ফিউ আয়ে জানান, সোমবারই এ ভাইরাসে আরো ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে সোয়াইন ফ্লু’র কারণে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।

সোয়াইন ফ্লু ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইয়াঙ্গুনে। সেখানে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে বলে জানিয়েছেন তিনি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ছয়টি প্রদেশের মোট ৬৭১ জন অসুস্থ্য ব্যক্তির ২৭৪ জনের মধ্যেই এইচ১এন১ ভাইরাসটি পজিটিভ পাওয়া গেছে। সোয়াইন ফ্লু ভাইরাসটি মূলত শূকরের মাংস খাওয়ার মাধ্যমে ছড়িয়ে থাকে। ২০০৯ সালে বিশ্বের বেশ কিছু দেশে এ ভাইরাসটি মহামারী আকারে দেখা গিয়েছিলো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর