,

পল্টনে সালমান-সোনাক্ষীর শুটিং দেখতে লাখো ভক্তের ভিড় (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ভক্তদের কাছে তাঁরা পরিচিত ‘ভাইজান’ ও ‘দাবাং গার্ল’ নামে। সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাবাং’, ‘দাবাং টু’ দুটি ছবিই বক্স অফিসে যাকে বলে সুপারহিট। এবার আসতে চলেছে সিরিজের তৃতীয় ছবি, ‘দাবাং থ্রি’। গত এপ্রিলেই মধ্যপ্রদেশের মাহেশ্বরে শুরু হয়ে গিয়েছিল শুটিং। সম্প্রতি ছবির দ্বিতীয় অংশের শুটের জন্য মহারাষ্ট্রের পল্টনে হাজির হলেন সসালমান-সোনাক্ষী।

প্রিয় তারকাদের দেখতে অনুরাগীদের ঢল নেমেছিল শুটিং সেটে। বাড়ির ছাদ, ল্যাম্পপোস্ট, গাড়ির বনেট, ভক্তরা কোনও জায়গাই ফাঁকা রাখেনি। সবাই চায় নায়ক-নায়িকাকে একবার চোখের দেখা দেখতে। ছবি, ভিডিও তুলে রেখেছেন অনেকেই। সোনাক্ষী নিজেও সোশ্যাল মিডিয়াতে সেটের ছবি শেয়ার করেছেন।

এর আগে বিতর্কের ফলে কিছুদিনের জন্য বন্ধ ছিল ছবির শুটিং। মাহেশ্বরে শুটিং সেটে কাঠের পাটাতন দিয়ে ঢাকা শিবলিঙ্গ দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। যদিও পরে সালমান জানান, শিবলিঙ্গকে কোনওরকম আঘাত থেকে বাঁচানোর জন্যই পাটাতন দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ছবিতে ত্রিকোণ প্রেম নিয়েও শুরু হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল সোনাক্ষী ছাড়াও দাবাং থ্রিতে দেখা যাবে আরও একজন অভিনেত্রীকে। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দেন সোনা। জানান, ছবির চরিত্রগুলিতে শুধু কিছু পরিবর্তন আসতে চলেছে।

প্রসঙ্গত, দাবাং থ্রি সিকুয়েল নয়, প্রিকুয়েল। আগের দুই ছবির মতো এই ছবিতেও সালমান ও সোনাক্ষীর চরিত্র একই থাকছে। তবে নতুন এক সদস্য় যোগ দিতে পারেন। তিনি সালমানের ভাগ্নী আলিজে অগ্নিহোত্রী। দাবাং থ্রি-এর পরিচালনা করছেন প্রভুদেবা। চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১