মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের কড়া নিরাপত্তার মাঝেও এফডিসি থেকে নায়িকার ব্যাগ চুরি

news-image

বিনোদন ডেস্ক : মুক্তিযুদ্ধে পুলিশের অবদান নিয়ে ‘অর্জন ৭১’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন। ছবির মহরত অনুষ্ঠান উপলক্ষে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) প্রধান অতিথি হয়ে আসেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে আসেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তাই মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর থেকেই চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এর গেটে কড়া নিরাপত্তা। ভিতরে প্রবেশের জন্য অনুষ্ঠানের দাওয়াত পত্র আর সাংবাদিকদের আইডি কার্ড প্রদর্শন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এত কড়াকড়ির মাঝেও ‘অর্জন ৭১’ সিনেমার মহরত অনুষ্ঠান থেকে ব্যাগ চুরি গেছে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি চিত্রনায়িকা শাহনূরের।

অনুষ্ঠান শুরুর কিছু সময় পর চিত্রনায়িকা শাহনূর মঞ্চে উঠেন আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করার জন্য। মঞ্চ থেকে নেমেই নিজের ব্যাগ হারানোর কথা উপস্থিত পুলিশদের জানান শাহনূর। শাহনূর বলেন, ‘আমি আমার সিটে ব্যাগ রেখে মঞ্চে উঠি। নেমে দেখি আমার ব্যাগ নেই। ব্যাগে আমার টাকা, আইফোনসহ প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র ছিল।’

উপস্থিত পুলিশদের জানানো পরই শাহনূরের ব্যাগ খোঁজার তোড়জোড় শুরু করে পুলিশ। এফডিসি’র গেটে বসানো হয় চেক পোস্ট। এরপর সাংবাদিকসহ সকলের পকেট ও ব্যাগ চেক করা হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহনূরের হারানো ব্যাগ উদ্ধার করতে পারিনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক