,

একসঙ্গে ৪ সন্তান প্রসব করলেন তরুণী মা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একসঙ্গে চার চারটি সন্তান সন্ততির জন্ম দিয়ে রেকর্ড করেছেন বয়সে তরুণ এক মা। আর তিনি বাচ্চাগুলোর জন্ম দিয়েছেন স্বাভাবিকভাবে, কোনো অস্ত্রপচারের প্রয়োজন হয়নি। আর এটিই তার প্রথম মা হওয়ার ঘটনা। ওই নারীর নাম রুকসার গুফরান এবং তিনি গুজরাটের ভাদি এলাকার বাসিন্দা। এই অদ্ভুদ ঘটনাটি ঘটেছে গুজরাট রাজ্যের ভদোদারা এলাকার এসএসজিএইচ হাসপাতালে। মায়ের বয়স ২৩ বছর।

আইভিএফ পদ্ধতিতে একসঙ্গে দুটি, তিনটি এমনকি চারটি সন্তান জন্ম দেয়াটা খুব সাধারণ ঘটনা। কিন্তু সাধারণ প্রেগন্যান্সির ক্ষেত্রে প্রথম ডেলিভারিতে সচারচার এমনটা দেখা যায় না। প্রতি ৫ লাখ ডেলিভারিতে ১টি কেস এমন পাওয়া যায়। তবে হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারীর বাচ্চারা মেয়াদ পূর্ণ হওয়ার অনেক আগে জন্ম নেয়ায় তাদের বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে মাত্র ৮ সপ্তাহে ওই চার সন্তানের জন্ম দিয়েছেন রুকসার নামের ওই নারী।

চার সন্তানের মধ্যে রাত ১টায় প্রথমে কন্যাসন্তানের জন্ম দেন রুকসার। এরপর ১টা ৫৫ মিনিট পর্যন্ত আরও তিনটি পুত্রসন্তানের জন্ম হয়। নবজাতকরা সকলের ওজনই স্বাভাবিকের থেকে অনেকটাই কম। ১ কেজি থেকে ১.২ কেজি ওজন তাদের। সে কারণেই ওই চারজনকে নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, কমপক্ষে আরো ৪ থেকে ৬ সপ্তাহ মা ও শিশুদের হাসপাতালে থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর