,

সোনাম কাপুর বলিউডকে বিদায় জানাবেন!

news-image

বিনোদন ডেস্ক : গত বছর ৮ মে ব্যবসায়ী আনন্দ আহুজার সাথে বিয়ের বাঁধনে এক হন বলিউড সুন্দরী সোনাম কাপুর। বিয়ের পর সোনাম ভারত আর লন্ডন মিলিয়ে থাকলেও তার স্বামী কিন্তু লন্ডনের বাড়িতেই থাকেন। তবে বি-টাউনে এখন গুঞ্জন মুম্বাই ছেড়ে এবার স্থায়ী ভাবেই নাকি লন্ডনে বসবাস শুরু করবেন বলে ঠিক করেছেন সোনাম কাপুর।

বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, সোনম মুম্বই ছেড়ে লন্ডনে বসবাস শুরু করতে পারেন। মুম্বাইয়ে এক রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সূত্রে খবর পাওয়া গেছে, মুম্বাইয়ে ৩৫ কোটির বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিতে চাইছেন সোনাম।

তার পরিবর্তে সোনাম নাকি লন্ডনের নটিং হিলে একটি বড় ফ্ল্যাট কেনার জন্য খোঁজ খবর শুরু করেছেন। আনন্দ আহুজার সঙ্গে বিয়ের পর সোনম দাম্পত্য জীবনে যে ভীষণ সুখী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিছুদিন আগে জাপানের টোকিওতে হাবি আনন্দ আহুজার সঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল অনিল কন্যা সোনামকে।

শেষবার বাবা অনিল কাপুরের সঙ্গে ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লগা’ ছবিতে দেখা গিয়েছিল সোনামকে। এই মুহূর্তে অভিষেক শর্মার ‘দ্যা জোয়া ফ্যাক্টর’ ছবির শ্যুটিং করছেন তিনি।

সোনামের ভক্তদের প্রশ্ন তবে কি এই ছবিই তার বলিউডের শেষ ছবি হতে চলেছে? যদিও পুরোপুরি ভাবে মুম্বাই ছাড়ার বিষয়ে সোনাম নিজে কিংবা বাবা অনিল কাপুরের পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১