সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইটক্লাবে শাহরুখকন্যা সুহানার উদ্দাম নাচ

news-image

বিনোদন ডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খানেরকন্যা সুহানা। এখনও অভিনয় জগতে পা রাখেননি তিনি। কিন্তু বলিউড বাদশারকন্যা বলে কথা! মাঝে মধ্যেই তাই আলোচনায় উঠে আসেন তিনি। কখনও লন্ডনে আর্ডিংলি কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটকে অংশ নেওয়ার জন্য, কখনও আবার সুহানার বন্ধুদের সঙ্গে পার্টি করার ভিডিও ভাইরাল হয়।

সম্প্রতি, মুম্বইয়ের এক নাইটক্লাবে বন্ধু অনন্যা পাণ্ডে, শানায়া কাপুরের সঙ্গে সুহানার পার্টি করার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই নাইটক্লাবে উদ্দাম নাচতে দেখা যায় সুহানা ও তার বন্ধুদের। কোনোও একজন সেই নাচের ভিডিও শুট করার সময় হাত দিয়ে নিজের মুখ ঢাকতেও দেখা গেল সুহানাকে।

চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডে ইতিমধ্যেই ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন। তবে সুহানা আপাতত তার পড়াশোনা নিয়েই ব্যস্ত। তবে এই মুহূর্তে সুহানা বিদেশে ফিল্ম স্কুলে পড়াশোনা করতে চায়। পড়াশোনা শেষ করেই পাকাপাকি ভাবে সে বলিউডে আসবে।

সুহানার অভিনয়ে আসা প্রসঙ্গে শাহরুখ জানিয়েছেন, সুহানাকে অভিনয়ে আসতে গেলে কম করে ৩ থেকে ৪ বছর এখনও ভালো করে অভিনয়টা শিখতে হবে। আমি জানি বলিউডে আমার অনেক বন্ধুরাই মনে করে সুহানা শিগগিরই সিনেমায় আসবে। তবে আমি মনে করি ওর এখনই সিনেমা অভিনয় করার দরকার নেই। আগে ও শিখুক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক