মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বাঁধের কারণেই বন্যা, অভিযোগ নেপালের

news-image

চলতি বর্ষা মওশুমে ভারতের উত্তরবঙ্গ ভাসছে, আসামে বন্যা। প্লাবিত হিমালয়ের পাদদেশের নেপালও। তবে নেপালের অভিযোগ, তারা পুরোপুরি নদী রাজনীতির শিকার। নইলে অমন পাহাড়ি এলাকায় পানি জমে বন্যা হওয়ার কথা নয়।

নেপালের অবস্থান হিমালয়ের একেবারে পাদদেশে। হিমালয়ই বেশিরভাগ নদীগুলির উৎস। নদীর চরিত্র অনুযায়ী, পাহাড় থেকে সমতলে নেমে আসে। নেপাল পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে বৃষ্টির পানি বা নদীর পানি কোনটাই জমে থাকার সুযোগ নেই। তাই প্লাবনেরও আশঙ্কা থাকার কথা নয়।

অথচ এবছর নেপালে বন্যা। নেপাল সরকারের অভিযোগ, ভারত সীমান্তের বহু জায়গায় নদীর গতি রুখতে বাঁধ দেওয়া হয়েছে। ফলে পানি জমে যাচ্ছে নেপালের দিকে। বর্ষার মওশুমে বৃষ্টির সঙ্গে নদীর পানি মিলিত হয়ে পানিস্তর বাড়ছে, প্লাবন দেখা দিচ্ছে। অর্থাৎ ভারতের বাঁধ নেপালে বন্যার জন্য প্রত্যক্ষভাবে দায়ী বলে অভিযোগ।

১৯৫৪ এবং ১৯৫৯ সালে কোশী এবং গণ্ডক নদীতে বাঁধ নির্মাণ নিয়ে ভারত-নেপালের চুক্তি হয়েছে। তবে তা নিয়ে বিতর্ক আছে। নেপালের অভিযোগ, চুক্তি বাস্তবায়নের পর দেখা গিয়েছে, এই বাঁধ নির্মাণে নেপাল সীমান্তের মানুষজনের কোনও সুবিধা হয়নি। পুরোটাই ভারতের লাভ। উলটোদিকে, ভারতও অভিযোগ তোলে, বর্ষার মওশুমে কোশী নদীর লকগেটগুলি খুলে দেয় নেপাল। তাতে ভেসে যায় বিহার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক