,

বিবাহ বার্ষিকীতে ফারুকীকে জড়িয়ে ধরলেন তিশা (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : দেশের গুনী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার নবম বিবাহ বার্ষিকী আজ (১৬ জুলাই)।দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।

এদিকে আজকের এই বিশেষ দিনে ফারুকীর সঙ্গে তোলা পুরান কয়েকটি ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছে, “আজকে আমাদের বিবাহ বার্ষিকী! নয় বছর আগে, এই দিনে, আমরা একটি নতুন যাত্রা শুরু করি। এটি সবসময় একই ছিল না। মিশ্রিত ছিল অনেক আবেগ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।”

https://www.facebook.com/TishaBDactressOfficial/posts/2473096602919115

প্রেমের গল্প শেয়ার করে তিশা বলেছিলেন, আমাদের প্রেম করে বিয়ে। তাও সুপার প্রেম। আর ভালো লাগার শুরুটা হয়েছিল একটু অন্যরকম ভাবে। ওর (ফারুকী) ব্রেকআপ হয়েছিল। আমি গিয়েছিলাম সান্ত্বনা দিতে। ব্যাস, প্রেম হয়ে গেল।

মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ভালো সময় হোক কিংবা খারাপ, তথাকথিত সাফল্য কিংবা ব্যর্থতা, চাপে এবং তাপে, নিষ্প্রাণ বা প্রাণবন্ত, ঝলমলে বা একঘেঁয়ে মুহূর্তে, নয় বছর এইরকম পাশে থাকার জন্য ভালোবাসা। হ্যাপি অ্যানিভারসারি টু আস।

https://www.facebook.com/mostofa.farooki/videos/3069916006381867/

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১