,

হুট করে বিয়েটা হবে : কর্ণিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ‘পাওয়ার ভয়েস ২০১২’ প্রতিযোগিতার মধ্যদিয়ে সংগীতাঙ্গনে পা রাখেন জাকিয়া সুলতানা কর্ণিয়া। এরপর আর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। নতুন গান, স্টেজ শো, প্লেব্যাক দিয়ে শ্রোতাদের মন জয় করে চলছেন ‘পাওয়ার ভয়েস’খ্যাত এই গায়িকা। বর্তমানে ব্যস্ত আছেন নতুন গান নিয়ে। আসন্ন ঈদে প্রকাশ হবে তার বেশ কিছু গান।

কর্ণিয়া বলেন, ‘এবার ঈদে বেশ কিছু নতুন গান প্রকাশ হবে। এরই মধ্যে কয়েকটি গানের রেকর্ডিং শেষ করেছি। সামনে আরও কিছু গানের কাজ করবো। পাশাপাশি টিভি অনুষ্ঠান করার কথাও চলছে। সব কিছু চূড়ান্ত হলে, খবরটি দেবো।’

গান-বাজনার বাইরে এই শিল্পীর কাছে জানতে চাওয়া হলো বিয়ে প্রসঙ্গে। উত্তরে কর্ণিয়া বলেন, ‘বিয়ের খবরটা হুট করে সবাইকে দেব। বলতে পারেন, হুট করে বিয়ের পিঁড়িতে বসবো।’

নিজের কোনো পছন্দ আছে কি-না জানতে চাইলে কর্ণিয়া বলেন, ‘না, নিজের কোনো পছন্দ নেই। পরিবারের পছন্দই আমার পছন্দ। পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে। সব কিছু ঠিক হলে, বিয়েটা হবে হুট করে। তবে সেটা কবে হবে, তা বলা যাচ্ছে না।’

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১