সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব-লিটনকে ছাড়াই হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন পরিবার নিয়ে আছেন ইউরোপ ভ্রমণে। এরপর পবিত্র হজ পালন করার জন্য মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন সাকিব। এ কারণেই শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে থাকতে পারছেন না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ খবর নিশ্চিত করেছেন।

সাকিবের পাশাপাশি উদীয়মান তারকা লিটন দাসও খেলতে পারছেন না শ্রীলঙ্কা সিরিজ। বিয়ের কারণে এ সফর থেকে ছুটি নিতে বিসিবির কাছে ছুটির আবেদন করেছিলেন তিনি।

অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার চোট নিয়েও রয়েছে শঙ্কা। চোটের কবলে আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও। তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি বোর্ড। ইনজুরি আক্রান্ত এই তিন ক্রিকেটারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় বিসিবি।

বিসিবি সভাপতি বলেন, ‘আমি শুনেছি মাশরাফি এখনও পুরোপুরি ফিট নয়, তার এখনও এমআরআই করানো হয়নি। সাকিবের বিষয়টি সে ছুটি চেয়েছিল পবিত্র হজ পালন করার জন্য আমরা সেটা মঞ্জুর করেছি। লিটন বিয়ের জন্য ছুটি চেয়েছে। এই তিনজনকে আসন্ন সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। মুশফিক, রিয়াদ এবং রুবেলের ফিটনেসে সমস্যা রয়েছে। তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি আমরা। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক