মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা চত্বরে মন্দির তৈরির ঘোষণা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক।।  ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে মাদ্রাসা চত্বরে মন্দির তৈরি হবে। শুধু তাই নয়, মাদ্রাসার মধ্যে মসজিদও থাকবে। এর ফলে মাদ্রাসা ছাত্রদের বাইরে নামাজ পড়তে যেতে হবে না। গতকাল সোমবার এ ঘোষণা দেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির স্ত্রী সালমা আনসারি।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, আলিগড়ে চাচা নেহরু স্কুল নামে একটি স্কুল ও পাশাপাশি একটি মাদ্রাসা চালান সালমা আনসারি। ওই মাদ্রাসায় হিন্দু ও মুসলমানসহ হাজার হাজার ছাত্র রয়েছে।

মন্দির ও মসজিদ তৈরির ঘোষণা প্রসঙ্গে সালমা আনসারি বলেন, ‌‍‍‘এ রকম একটি ব্যবস্থা হলে তা নজির হয়ে থাকবে গোটা দেশে। গোটা দেশে ভ্রাতৃত্বের একটি বার্তা যাবে। এতে ছাত্রদের নামাজ পড়তে বাইরে যেতে হবে না। তারা নিরাপদে থাকবে।’

সালমা আরও বলেন, ‌‘মাদ্রাসা কিংবা মসজিদ সবই আমার কাছে একই। আমরা চাই মন্দির ও মসজিদ একটি চত্বরে থাক। এতে সবার সুবিধে। কোনো ছাত্র যদি রাম বা শিবের মূর্তি রাখতে চায় তাহলে আপত্তির কিছু নেই। স্কুলে বাচ্চারা প্রায়ই আবদার করে ক্লাসে রাম বা শিবের ছবি টাঙানো হোক। এবার থেকে তা রাখা যাবে।’

এদিকে এ রকম একটি ঘোষণার তীব্র সমালোচনা করেছে এলাকার নেতারা। অর্জুন ভোলা নামে এক নেতা সংবাদমাধ্যমে বলেন, এটা একেবারেই তোষণের রাজনীতি। ওরা বলছে, মসজিদের পাশাপাশি একটি মন্দিরও তৈরি করা হবে মাদ্রাসা চত্বরে। ওরা প্রথমে মসজিদ বানাবে। কিন্তু মন্দির বানাবে না। এসব মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে হিন্দুদের। আগেও এ রকম হয়েছে। বিশেষ এক উদ্দেশ্যে এ ঘোষণা দেওয়া হয়েছে বলেও জানান ওই নেতা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক