,

মন ভালো নেই নুসরাতের!

news-image

বিনোদন ডেস্ক : সুদূর তুরস্কের বোদরুমে একটা রূপকথার জন্ম হয়েছিল৷ পূর্ণতা পেয়েছিল একটা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষার ৷ গত ১৯ জুন সাতপাকে বাঁধা পড়েছিলেন টালিগঞ্জের অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান ও নিখিল জৈন। ঘটা করে বিয়ে সেরে কলকাতায় ফিরেই তারা যে যার কাজে ব্যস্ত হয়ে উঠেন। এরমধ্যেই নুসরাতে মন খারাপ দেখা যায়। তবে কি তিনি দাম্পত্য জীবনে অসুখী?

বিয়ের পর দিল্লি গিয়ে শপথ নিয়েছন নুসরাত৷ পাশপাশি নিজের কেন্দ্রের বিভিন্ন প্রশাসনিক কাজেও করেছেন৷ গত ৪ জুলাই কলকাতার একটি অভিজাত হোটেলে রিসেপশনের আয়োজন করেছিলেন নবদম্পতি৷ সেখানে উপস্থিত ছিলেন অসংখ্য সেলিব্রেটি তারকা৷ বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই রয়েছেন নুসরাত৷ পাকা গৃহিণীর মতো সুখে সংসার করছেন৷ নুসরাত রান্না করতে খুব ভালোবাসেন৷ প্রায়ই নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন শ্বশুরবাড়ির সদস্যদের৷ অন্যদিকে নিখিল-নুসরাতের নতুন ফ্ল্যাটের কাজও চলছে জোরকদমে৷ সেই কাজ শেষ হলেই নতুন করে সংসার পাতবেন টোনাটুনি৷

সব মিলিয়ে নতুন সংসার চুটিয়ে এনজয় করছেন এই নবদম্পতি৷ তবে তারমধ্যেও কখনও কখনও মন খারাপের মেঘ জমা হচ্ছে নুসরাতের বুকের মধ্যে৷ তার কারণ একটাই৷ সব মেয়েকেই এই পর্বটার মধ্যে দিয়ে যেতে হয়৷ নিজের জায়গা, নিজের পরিবার, নিজের শিকড় ছেড়ে চলে যাওয়াটা সব সময়ই বেদনার৷ এই বেদনাটাই এখন কুড়ে কুড়ে খাচ্ছে তাঁকে৷ মিস করছেন নিজ পরিবার আর কাছের মানুষদের৷ তাই মন ভালো নেই তার৷ ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করলেন নিজের বোনের সঙ্গে তোলা ছবি৷ আর একটি ছবিতে ধরা পড়ল দুই বোনের মিষ্টি রসায়ন৷ সেখানে ক্যাপশনে নুসরাত লিখলেন, ‘সব সময় আমার৷’

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১