সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরনো গানে নোরা ফতেহির ঝড়

news-image

বিনোদন ডেস্ক : জমজমাট ট্রেলারের পর এবার নতুন গানের ঝলক। যদিও গানের স্বাদ চেনা, তবে নতুনের ছোঁয়া রয়েছে তাতে। টিজারের ধামাকার পর মুক্তি পেল ‘ও সাকি সাকি রে’ গানের পুরো রূপ।

এর আগে এই গানটির একটি নয় দুইটি টিজার বের হয়েছিল। কোনো গানের দুইটি টিজার বের হওয়া কিন্তু বলিউডে একেবারেই নতুন। আরা তার কারণ বেলি ড্যান্স খ্যাত নোরা ফতেহি। তিনি এই নতুন গানের উত্তাপ আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন।

এর আগে সুস্মিতা সেনের দিলবার-এর রিমিক্সে নেচে দর্শক মনে ঝড় তুলেছিলেন নোরা। প্রমাণ করেছিলেন তিনি যে একজন অসামান্য নৃত্যশিল্পী। সেই নাচের ধার নতুন গানেও দেখা যাচ্ছে।

নোরা আরো একবার প্রমাণ করলেন বলিউডের যেকোনো নায়িকাকে একেবারে উড়িয়ে দিতে প্রস্তুত তিনি। গানের প্রতি বিটে যেন আগুন ঝরাচ্ছেন নোরা।

গানটি প্রকাশের আগে ইনস্টাগ্রামে গানের ঝলক শেয়ার করেছিলেন নায়িকা। গানটি গেয়েছেন নেহা কক্কর, তুলসি কুমার। গানটির লিখেছেন তনিষ্ক বাগচী।

প্রথম সাফল্যের পর আবারো জন আব্রাহামের সাথে কাজ করলে নোরা। তবে জনকে আপাতত গানে দেখা যাচ্ছে না। নিখিল আডবানী পরিচালিত জন আব্রাহামের এই ছবি ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক