সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্নেহা বিমান নিয়ে উড়তেন, অভিমানে নয়তলা থেকে ঝাঁপালেন মাটিতে

news-image

ভারতের লখনৌর একটি অভিজাত আবাসিক এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়ার করে দেশটির উপকূলরক্ষী বাহিনীর নারী কম্যান্ডান্ট স্নেহা কথায়াত (৩২) আ*ত্মহ*ত্যা করেছেন। ৬/১১ মুম্বাই হা*মলার পরে প্রথম যে চার মহিলা অফিসার সামরিক হোভারক্র্যাফ্ট চালানোর প্রশিক্ষণ পেয়েছিলেন তাদের মধ্যে তিনিও ছিলেন একজন।

ভারতের প্রতিরক্ষা বিভাগের অন্যতম পরিচিত মুখ ছিলেন স্নেহা কথায়াত। তিনি দেশটির উপকূলবর্তী অঞ্চলে হোভারক্র্যাফ্ট চালাতেন। এর আগে তিনি দেশটির একটি সরকারি অফিসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করতেন। কিন্তু যখন দেখলেন দেশ রক্ষার এবং দেশের মানুষের জীবন রক্ষার একটি ভালো সুযোগ পাওয়া যাবে ভারতীয় বিমান বাহিনীতে কাজ করলে। তখন তিনি বিমান বাহিনীতে যোগদান করেন। পরে তাকে হোভারক্র্যাফ্ট চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাকে দায়িত্ব দেওয়া হয় গুজরাট এবং বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকার।

এদিকে প্রাথমিক তদন্তে জানা গেছে, মার্শাল আর্টসের প্রশিক্ষণ নিয়ে স্বামীর সঙ্গে মতবিরোধের জেরেই রবিবার লখনৌর অভিজাত এলাকার এক আবাসনের নয়তলা থেকে মাটিতে ঝাঁপ দেন স্নেহা। তার ম*রদেহ ম*য়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খুঁটিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজও।

দেশটির স্থানীয় পুলিশ জানায়, উপকূলরক্ষী বাহিনী থেকে গত ৩ জুলাই ভিআরএস নেওয়ার পরে ৬ তারিখ লখনৌর বাড়িতে ফেরেন স্নেহা। উত্তরাখণ্ডের পিথোরাগড়ের আদি বাসিন্দা স্নেহা এরপর তার ভাসুর (ভইয়ের বড় ভাই) অজয় সিং ও জা সুপ্রিয়ার সঙ্গে শহরের অভিজাত সুশান্ত গল্ফ সিটিতে বসবাস করতে শুরু করেন।

স্নেহার স্বামী অরবিন্দ সিং একটি বেসরকারি বিমান সংস্থায় বিমানচালক হিসেবে কর্মরত রয়েছেন। পুলিশকে দেওয়া বিবৃতিতে তিনি জানিয়েছেন, অবসর নেওয়ার পরে গোয়ায় মার্শাল আর্টস প্রশিক্ষণ নেওয়ার পরিকল্পনা করেন তার স্ত্রী। কিন্তু স্নেহার সঙ্গে সময় কাটাতে আগ্রহী তার স্বামী সেই পরিকল্পনায় বাধ সাধেন। এই নিয়ে প্রায়ই ওই দম্পতির মধ্যে ঝগড়া হতো।

এই বিষয়ে নিয়ে গত রবিবার ফোনে এমনই মতবিরোধের পরে ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফ্টে ছাদে পৌঁছান স্নেহা। তারপর নয়তলার ছাদ থেকে তিনি ঝাঁপ দেন। ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সূত্র: এই সময়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক